পশ্চিমবঙ্গের ৯টি স্থান থেকে একযোগে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু

কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ।

বিজেপি-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার শুভ সূচনা হয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ, বিজেপি মহিলা মোর্চার সভানেত্র ফাল্গুনী পাত্রা এবং অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে।

হাওড়া জেলার শ্যামপুরে, হাওড়া–হুগলি বিভাগের অন্তর্গত পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি নেতা ও বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।

বসিরহাটে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার কালী মন্দিরে পূজা অর্চনা করে পরিবর্তন যাত্রার সূচনা করেন।

দলের দাবি, বিভিন্ন এলাকায় এই যাত্রা প্রবেশ করতেই হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়, যা বাংলায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের দৃঢ় আকাঙ্ক্ষার পরিচয় বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =