Author Archives: News Desk

অমরনাথ তীর্থযাত্রার সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ তীর্থযাত্রার সূচনা উপলক্ষে দেশ-বিদেশের সকল শিবভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কামনা করেছেন যে, বাবা বরফানির দিব্য দর্শনের এই পবিত্র যাত্রা যেন সমস্ত ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসে। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, পবিত্র শ্রী অমরনাথ যাত্রার সূচনা উপলক্ষে সমস্ত শিবভক্তদের অনন্ত শুভেচ্ছা। […]

অন্নপূর্ণা প্রকল্পে গাফিলতির অভিযোগ, পুরসভার ভূমিকা নিয়ে সরব মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

হুগলি : অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অর্থপ্রদানে অনিয়মের অভিযোগ তুলে রিষড়া ও শ্রীরামপুর পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। বৃহস্পতিবার রাতে তিনি অভিযোগ করেন, দুই পুরসভা এলাকার বহু মহিলা এখনও প্রকল্পের আর্থিক সহায়তা পাননি এবং এর দায় সংশ্লিষ্ট পুর প্রশাসনকেই নিতে হবে। মন্ত্রী জানান, তাঁর কাছে খবর এসেছে যে রিষড়া […]

দুর্যোগের মেঘ বঙ্গোপসাগরে : দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় সপ্তাহান্তে দফায় দফায় বৃষ্টি

কলকাতা : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপ তৈরির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার সন্ধ্যার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার এবং বাকি অংশে ৩০ থেকে ৫০ […]

ইতিহাসের পাতায় ০৩ জুলাই

১. রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনা ১৯০৮ (বাল গঙ্গাধর তিলকের গ্রেপ্তার): ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব লোকমান্য বাল গঙ্গাধর তিলককে ব্রিটিশ সরকার তাঁর সম্পাদিত ‘কেসরি’ (Kesari) পত্রিকায় ব্রিটিশ-বিরোধী নিবন্ধ লেখার অপরাধে গ্রেপ্তার করে। এই রাজদ্রোহিতার মামলায় পরবর্তীতে তাঁকে মিয়ানমারের (তৎকালীন বার্মা) মান্দালয় জেলে ছয় বছরের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৮৬৩ (গেটিসবার্গের যুদ্ধ সমাপ্তি): আমেরিকার গৃহযুদ্ধের […]

পঞ্জিকা : ০৩ জুলাই, ২০২৬ (শুক্রবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৬ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় তৃতীয়া তিথি (সকাল ১১:২০ মিনিট পর্যন্ত), এরপর চতুর্থী তিথি শুরু। নক্ষত্র: শ্রবণা নক্ষত্র (সকাল ১১:৪৬ মিনিট পর্যন্ত), এরপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: বিষকুম্ভ যোগ, এরপর প্রীতি যোগ শুরু। করণ: বিষ্টি করণ (সকাল ১১:২০ […]

শুক্রবার (০৩ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে। নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করার যোগ রয়েছে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে খুশির খবর পেতে পারেন। বৃষ (Taurus): কর্মক্ষেত্রে আপনার কাজের মান প্রশংসিত হবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। তবে পরিবারের কারো স্বাস্থ্যের জন্য কিছুটা চিন্তা হতে পারে। মিথুন […]

নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

নয়াদিল্লি : নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমাদের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। অধিকাংশ বিধায়ক, কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্যরা আমাদের সঙ্গেই আছেন। তিনি বলেন, ‘গত ২২ জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। অধিবেশন শেষ হওয়ার পরপরই আমরা ভারতের নির্বাচন […]

তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বেসরকারি ব্যাংক এবং পুলিশকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ওপর ডেবিট নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার বেসরকারি ব্যাংক এবং পুলিশকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ সংশ্লিষ্ট ব্যাংকটিকে অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দিয়ে বিস্তারিত হলফনামা দাখিল করার এবং পুলিশকে এই মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে, আপাতত […]

আর জি কর কাণ্ডে ফরেনসিক রিপোর্টও বদলে দেওয়ার অভিযোগ, আদালতের দ্বারস্থ পরিবার

কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ঘিরে আবারও তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। সূত্র মারফত জানা গেছে, রাজ্য ফরেনসিক বিভাগের এক প্রাক্তন আধিকারিক নির্যাতিতার বাবাকে একটি চিঠি পাঠিয়েছেন। […]

মহুয়া মৈত্রের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

কলকাতা : পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের ওপর ডিম ও গোবর ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। এই আবহে কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করলেন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই […]