Author Archives: News Desk

প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা’ চালু, ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ

কলকাতা : রাজ্যের চা শ্রমিকদের উন্নয়নের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, এই খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের চা শ্রমিক উন্নয়ন প্রকল্পই এ বার এ রাজ্যে চালু করা হচ্ছে। শনিবার সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দুবাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা […]

তৃণমূল একটি ডুবন্ত জাহাজ, প্রতিক্রিয়া ডঃ সুকান্ত মজুমদারের

কলকাতা : বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয় দ্বন্দ্ব। একের পর এক নেতা তৃণমূল ছাড়েন। তৃণমূলেরই এখন দুই গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। আর তা নিয়েই রবিবার প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “তৃণমূল একটি ডুবন্ত জাহাজ।” রবিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের অবস্থা […]

চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার : শুভেন্দু অধিকারী

কলকাতা : চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, “আমরা উত্তরবঙ্গের পরিশ্রমী চা বাগান শ্রমিকদের সার্বিক কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি আমাদের রাজ্য স্তর কমিটি ‘প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প’ (পিএমসিএসপিওয়াই) বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে। ৩১৩.৩০ কোটি টাকার মোট আর্থিক বরাদ্দের মাধ্যমে […]

অবশেষে স্বস্তি, প্রাকৃতিক গ্যাস সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার সংঘাতে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পুনরায় শুরু হয়েছে। আর তাই ভারত সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহের ওপর আরোপিত জরুরি বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘প্রাকৃতিক গ্যাস (সরবরাহ নিয়ন্ত্রণ) আদেশ, ২০২৬’-এ সংশোধনী আনা হয়েছে। এর ফলে সেই জরুরি বিধানগুলো বাতিল […]

প্রায় তিন বছর পাওনা আটকে ঠিকাদারদের, কলকাতায় পুরসভার কাজ নিয়ে অনিশ্চয়তা

কলকাতা : টেন্ডার হলেও বকেয়া পাওনার অজুহাত দিয়ে ঠিকাদাররা কেউই অংশ নিচ্ছেন না। অভিযোগ, প্রায় তিন বছর পাওনা আটকে থাকায় ক্ষুব্ধ পুরসভার ঠিকাদাররা। স্বভাবতই পুজোর আগের কাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পুরসভার ইঞ্জিনিয়াররা। এই অবস্থায় টেন্ডার প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় পুজোর আগে কলকাতার রাস্তা সংস্কার, সৌন্দর্যায়ন ও পুর পরিষেবা সংকটের মুখে। শুধু তাই নয়, পাড়ায় সমাধান প্রকল্পের […]

সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক, এবার দ্বিতীয় এফআইআর দায়ের

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় স্বাস্থ্যশিবির নিয়ে দ্বিতীয় এফআইআর দায়ের হল দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)-এর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানা অভিষেক এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। একাধিক ধারায় রুজু করা হয়েছে মামলা। তালিকায় নাম রয়েছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানেরও। […]

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দু’জন নিহত, গুলিবিদ্ধ এক কনস্টেবল

চন্ডীগড় : হরিয়ানার বাহাদুরগড়ে দিল্লি ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত হয়েছে। রবিবার ভোররাতে দিল্লি পুলিশের বিশেষ সেল ও হরিয়ানা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। মৃতদের নাম প্রবেশ এবং হিমাংশু। তাদের ধরিয়ে দিলে দু’লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিল হরিয়ানা পুলিশ। দিল্লি […]

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে, মন্তব্য মন্ত্রী দিলীপের

খড়গপুর : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত তথা গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের পঞ্চায়েত স্তরে যে ধরনের দুর্নীতি হয়েছে, তা অন্য কোনও রাজ্যে দেখা যায়নি। এই পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। পঞ্চায়েত প্রধান-সহ এর সঙ্গে জড়িত অনেকেই অফিসে আসছেন […]

ইতিহাসের পাতায় ০৫ জুলাই

১. ভারতের স্বাধীনতা ও আন্তর্জাতিক রাজনীতি ১৯৪৭ (ভারতীয় স্বাধীনতা বিল পেশ): ভারতের স্বাধীনতা অর্জনের ঠিক আগের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি। আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অফ কমন্স’-এ আনুষ্ঠানিকভাবে ‘ভারতীয় স্বাধীনতা বিল’ (Indian Independence Bill) পেশ করা হয়েছিল, যা পরবর্তীতে ১৮ জুলাই পাস হয় এবং ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পথ চূড়ান্ত করে। ১৮১১ (ভেনেজুয়েলার […]

পঞ্জিকা : ০৫ জুলাই, ২০২৬ (রবিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৭ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় ষষ্ঠী তিথি (দুপুর ০১:১৬ মিনিট পর্যন্ত), তারপর সপ্তমী তিথি শুরু। নক্ষত্র: পূর্বভাদ্রপদ নক্ষত্র (দুপুর ০২:৫৭ মিনিট পর্যন্ত), তারপর উত্তরভাদ্রপদ নক্ষত্র শুরু। যোগ: সৌভাগ্য যোগ। করণ: বণিজ করণ (দুপুর ০১:১৬ মিনিট পর্যন্ত), তারপর বিষ্টি […]