Author Archives: News Desk

রবিবার (০৫ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। আপনার সৃজনশীল চিন্তাভাবনা আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। তবে আর্থিক লেনদেনের সময় নথিপত্র ভালোভাবে যাচাই করে নিন। বৃষ (Taurus): পারিবারিক পরিবেশ আজ বেশ আনন্দময় থাকবে। দীর্ঘদিনের কোনো মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য বিকেলের পর কোনো ভালো সুযোগ আসার যোগ রয়েছে। মিথুন (Gemini): আজ […]

থানায় হাজিরা হুমায়ুনের; টানা ৪ ঘণ্টার জেরা, বেরোনোর সময় চুপ

মুর্শিদাবাদ : পুলিশি জেরার মুখোমুখি হলেন হুমায়ুন কবির। শনিবার রেজিনগর থানায় হাজিরা দিয়ে চার ঘণ্টা পরে থানা থেকে বেরোন হুমায়ুন। তবে সংবাদমাধ্যমে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সকালে হাজিরা দিতে যাওয়ার আগে দলের সদস্যদের বিশৃঙ্খলা এড়াতে বার্তা দিয়েছিলেন হুমায়ুন। এর মাঝে তাঁর বাড়ির সামনে বিজেপির যুব মোর্চার কর্মী-সমর্থকেরা পতাকা হাতে জমায়েত হলেও কোনও বিশৃঙ্খলা তৈরি হয়নি। […]

ইস্তফার পরেই ঋতব্রত গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক চন্দ্রিমা ভট্টাচার্যের, তুঙ্গে জল্পনা

কলকাতা : সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন মোড় এল। এই নাটকীয় পটপরিবর্তনের পর চন্দ্রিমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলত্যাগের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শুক্রবার রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা […]

তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব নিজেই বুঝে নিলেন মমতা

কলকাতা : শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলে ভাঙন, পার্টি অফিস দখল ও চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। একইসঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। মমতা বলেন, বেইমানি করারও তো একটি সীমা থাকা উচিত। যে পার্টি জন্মদাত্রী মা, তার সঙ্গেই বেইমানি। আপনারা তো এখন সরাসরি বিজেপি করছেন। আপনারা […]

এবার দল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা তৃণমূলের অন্যতম বিশ্বস্ত মুখ চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতা : একে একে দল ছেড়েছেন বহু হেভিওয়েট নেতা-নেত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা তৃণমূলের অন্যতম বিশ্বস্ত মুখ চন্দ্রিমা ভট্টাচার্যও সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর চন্দ্রিমা ভট্টাচার্যের এই সিদ্ধান্ত কালীঘাটের জন্য অত্যন্ত বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সঙ্গে সব […]

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের বিক্ষোভ গোঘাট এক নম্বর বিডিও অফিসে

আরামবাগ  : অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে শনিবার গোঘাট-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দফতরের বিক্ষোভ দেখালেন শতাধিক উপভোক্তা। তাঁদের অভিযোগ, সরকার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার ঘোষণা করলেও বহু যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। পাশাপাশি অনলাইনে অনেকের আবেদনের পাশে “Application Rejected” দেখানো হলেও কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও […]

কলকাতায় আইটি সংস্থায় ইডির হানা, বিদেশি নাগরিকদের থেকে ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ

কলকাতা : কলকাতার তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ভিআরএম বিজনেস সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ এবং তার অধিকর্তা রাজেশ গোয়েঙ্কা সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন, ২০০২-এর অধীনে বিশেষ আদালতে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। শনিবার জারি করা এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থার অফিস চত্বর থেকে বেআইনি কল সেন্টার চালিয়ে বিদেশি নাগরিকদের কাছ থেকে […]

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, জারি সতর্কতা

কলকাতা : বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ৬টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্য দিকে, উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে দার্জিলিং, কালিম্পঙে কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ। আগামী সোমবার […]

অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীদের তৃতীয় দল, নিরাপত্তা আঁটোসাঁটো

জম্মু: জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্পের যাত্রী নিবাস থেকে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীদের তৃতীয় দল। শনিবার ভোরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা হন তীর্থযাত্রীরা। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভক্তরা অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হন। দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ভক্তরা জানাচ্ছেন, এবার অমরনাথ যাত্রাকে ঘিরে পুলিশ ও প্রশাসনের […]

‘বাইরে নয়, জেলে থাকা উচিত’, নাম না করে অভিষেককে কটাক্ষ দিলীপের

কলকাতা : নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পরে তিনি বলেন, ‘নির্বাচনের সময়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তার জেরে ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত হন।’ এর পরেই দিলীপ সরাসরি বলে দেন, ‘এই ধরনের ঘটনায় জড়িতদের বাইরে নয়, জেলেই থাকা উচিত।’ তৃণমূলের বিদ্রোহী […]