Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ০৪ জুলাই

১. ভারতের আধ্যাত্মিক ও জাতীয় ইতিহাস ১৯০২ (স্বামী বিবেকানন্দের মহাসমাধি): ভারতের মহান আধ্যাত্মিক গুরু, যুগাবতার ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ মাত্র ৩৯ বছর বয়সে হাওড়ার বেলুড় মঠে মহাসমাধি লাভ করেন। তাঁর জ্ঞান, বাণী এবং শিকাগো ধর্মসভার ঐতিহাসিক ভাষণ আজও সমগ্র বিশ্বকে, বিশেষ করে যুবসমাজকে অনুপ্রাণিত করে। ২. আন্তর্জাতিক রাজনীতি ও স্বাধীনতা ১৭৭৬ (আমেরিকার স্বাধীনতা দিবস): […]

পঞ্জিকা : ০৪ জুলাই, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৭ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় পঞ্চমী তিথি (দুপুর ১২:৪০ মিনিট পর্যন্ত), এরপর কৃষ্ণ পক্ষীয় ষষ্ঠী তিথি শুরু। নক্ষত্র: শতভিষা নক্ষত্র (দুপুর ০১:৪২ মিনিট পর্যন্ত), এরপর পূর্বভাদ্রপদ নক্ষত্র শুরু। যোগ: আয়ুষ্মান যোগ। করণ: তৈতিল করণ। শুভ ও অশুভ সময় […]

শনিবার (০৪ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ। কোনো পুরনো বিনিয়োগ বা জমানো টাকা থেকে আজ ভালো লাভ পেতে পারেন। বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটবে। বৃষ (Taurus): কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আপনার একাগ্রতা ও পরিশ্রমের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। মিথুন (Gemini): আজ নতুন কোনো ব্যবসা বা যৌথ […]

এনআইএ-র হাতে গ্রেফতারির তিন দিনেই জামিন তৃণমূল কাউন্সিলর শাকিরকে

কলকাতা : শর্তসাপেক্ষে এনআইএ মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলি। শুক্রবার ১০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন শাকির। আদালতের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কাউন্সিলরকে। কোনও প্রয়োজনে রাজ্যের বাইরে যেতে হলে তাঁকে আদালত থেকে অনুমতি নিতে হবে তাঁকে। গত মঙ্গলবার তিন বছর পুরনো রামনবমীতে অশান্তি সংক্রান্ত মামলায় বাড়ি থেকে গ্রেফতার […]

‘এনার্জি ড্রিঙ্ক’ দাবি নিয়ে কড়া এফএসএসএআই, একাধিক পানীয় সংস্থাকে নোটিস

নয়াদিল্লি : নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিঙ্ক’ হিসেবে প্রচার করা একাধিক পানীয় প্রস্তুতকারী সংস্থাকে বিভ্রান্তিকর ব্র্যান্ডিং ও ভ্রান্ত দাবি করার অভিযোগে নোটিস পাঠিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সংস্থার দাবি, এই পণ্যগুলির প্রচার ও লেবেলিং খাদ্য সুরক্ষা এবং লেবেলিং সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে। যেসব ব্র্যান্ডকে নোটিস পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে রেড বুল এনার্জি […]

অভিষেকের হয়ে লড়ছেন কে, হাই কোর্টের বিচারপতির প্রশ্নে অস্বস্তি

কলকাতা  : একুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে বর্ষীয়ান আইনজীবী কার্যত ‘নির্বাক’ হয়ে থাকায় তৈরি হয় অস্বস্তি। শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের […]

নাগরিক পরিষেবা স্বচ্ছ করতে নয়া ব্যবস্থা, জানালেন শুভেন্দু

কলকাতা : “নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝামেলামুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” শুক্রবার এক্সবার্তায় এ খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যুক্ত করে তিনি লিখেছেন, “আজ অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় […]

সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের গণইস্তফায় ভেঙে পড়ল নবদ্বীপ পুরবোর্ড

নবদ্বীপ : নদিয়ার নবদ্বীপ পুরসভায় তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক সংকট। ২৪ ওয়ার্ডের এই পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর একযোগে পদত্যাগ করায় বর্তমান পুরবোর্ড কার্যত ভেঙে পড়েছে। শুক্রবার ১১ নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায় জানান, চেয়ারম্যান দীর্ঘদিন বিচারবিভাগীয় হেফাজতে থাকা সত্ত্বেও পদত্যাগ না করায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পৌর আইনের ৯(৩)(সি) […]

অ্যাপ স্টোর থেকে সরানো হল চলন্ত ই-রিকশা থামিয়ে দেওয়ার অ্যাপ

নয়াদিল্লি : চলন্ত ই-রিকশাকে দূর থেকে নিয়ন্ত্রণ করে থামিয়ে দেওয়ার অভিযোগে একাধিক মোবাইল অ্যাপ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ক্ষতিকর অ্যাপ যাতে প্ল্যাটফর্মে স্থান না পায়, সে বিষয়ে অ্যাপ স্টোরগুলিকে আরও সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, BAT-BMS, Losigi এবং Epoch i-Eon নামে কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলার নির্দেশ […]

শ্যামপুরে উপপ্রধানের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের

হাওড়া : দুর্নীতির অভিযোগে হাওড়ার শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাসের বাড়িতে শুক্রবার সকালে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত গ্রামবাসীদের একাংশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় সদানন্দ দাস বাড়িতে ছিলেন না। দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ রয়েছে দীর্ঘদিনের এই তৃণমূল কর্মী তথা উপপ্রধানের বিরুদ্ধে। এদিন সকালে আচমকাই প্রচুর মানুষ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে […]