Author Archives: News Desk

ছেলের মৃত্যুতে আফসোস নেন প্রভাসের মায়ের, দেহ নিতেও অস্বীকার

বারুইপুর : ছেলের মৃত্যুতে কোনও আফসোস নেই বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মায়ের। পুলিশ যা করেছে, ভালোই করেছে বলে তাঁর মত। একইসঙ্গে জানিয়েছেন, ছেলের দেহ নেবেন না তাঁরা। উল্লেখ্য, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বালিকা খুন, ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার […]

পালানোর সময় প্রতিরোধ! বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু এক অভিযুক্তের

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্তের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল ওই অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। সেই সময় পাল্টা প্রতিরোধ করে পুলিশ। আর তখনই পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে নাবালিকা […]

ইতিহাসের পাতায় ০৮ জুলাই

১. ক্রীড়া ও বাংলার ইতিহাস ১৯৭২ (সৌরভ গাঙ্গুলীর জন্ম): ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল, প্রভাবশালী ও সাহসী অধিনায়ক এবং বাঙালির আবেগ—সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। ‘মহারাজ’ ও ‘ডন অফ ক্যালকাটা’ নামে পরিচিত এই কিংবদন্তি ক্রিকেটারই ভারতীয় ক্রিকেটকে খাদের কিনারা থেকে টেনে তুলে বিদেশের মাটিতে লড়াই করার নতুন মানসিকতা শিখিয়েছিলেন। ২. বিশ্ব […]

পঞ্জিকা : ০৮ জুলাই, ২০২৬ (বুধবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫৯ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৬ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় অষ্টমী তিথি (দুপুর ০২:৪০ মিনিট পর্যন্ত), তারপর নবমী তিথি শুরু। নক্ষত্র: রেবতী নক্ষত্র (বিকেল ০৫:২০ মিনিট পর্যন্ত), তারপর অশ্বিনী নক্ষত্র শুরু। যোগ: সুকর্মা যোগ (দুপুর ০১:১৫ মিনিট পর্যন্ত), তারপর ধৃতি যোগ শুরু। করণ: […]

বুধবার (০৮ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কর্মক্ষেত্রে আজ নতুন কোনো বড় সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। আর্থিক দিক আগের থেকে মজবুত হবে। কোনো বন্ধুর পরামর্শে আজ উপকৃত হতে পারেন। বৃষ (Taurus): আজ শরীর ও স্বাস্থ্যের প্রতি একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। পারিবারিক কোনো পুরনো বিবাদ আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বজায় থাকবে। মিথুন (Gemini): ব্যবসায়ীদের জন্য […]

বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গেলেন পুলিশ সুপারের দফতরে

দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ঘটনায় মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে পুলিশ সুপারের (এসপি) দফতরে যান তিনি। বারুইপুরে এসপি অফিসে আগে থেকেই উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবার। গণপিটুনিতে নিহতের পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে। এদিন বারুইপুরে এসপি-র দফতরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সদস্যেদের সঙ্গে কথা বলেন। উপস্থিত […]

নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় বারুইপুরে স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা

কলকাতা : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাজনৈতিক পারদ চড়ল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান, তবে এই প্রক্রিয়ায় অনেক নেতাকেই স্থানীয় মানুষের বিক্ষোভ ও ক্ষোভের মুখে পড়তে হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন নির্যাতিতার বাড়িতে পৌঁছন, তখন সেখানে […]

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তারাতলা বিপর্যয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় এদিন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে তা খেয়াল রাখা হবে। রাজ্য […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা না করা নিয়ে প্রশ্ন, ভয়েস স্যাম্পল দেওয়ার পরামর্শ হাইকোর্টের

কলকাতা : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে, আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তিনি কেন তদন্তে সহযোগিতা করছেন না? আদালতের মন্তব্য, তাঁর তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়া উচিত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, অভিষেক […]

মহুয়া মৈত্রের আবেদনের জরুরি শুনানিতে হাইকোর্টের অস্বীকার

কলকাতা : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের জরুরি ভিত্তিতে শুনানির আর্জি মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিজের ওপর ডিম, পোড়া বেগুন এবং অন্যান্য জিনিসপত্র ছোঁড়া হয়েছে বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন মহুয়া মৈত্র। আবেদনে তিনি আদালতের কাছে আইনি নিরাপত্তার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর […]