মেষ (Aries): কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণের প্রশংসা হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বৃষ (Taurus): দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। মিথুন (Gemini): বুদ্ধিমত্তা ও যোগাযোগ দক্ষতার জোরে কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুদের সাথে আনন্দদায়ক সময় […]
Author Archives: News Desk
সুমন মণ্ডল,চন্দ্রকোনা : ক্ষমতার অলিন্দে পা রাখলেও বদলায়নি মাটির টান! কোনও জাঁকজমক বা আড়ম্বর নয়, ঘরের মেঝেতে মাদুর পেতে বসেই বোনের হাত থেকে ভাইফোঁটা নিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই। সাধারণ পোশাকে, একেবারে ঘরোয়া পরিবেশে ধান-দূর্বা, চন্দন ও চন্দনের ফোঁটায় ঈশ্বরের কাছে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা বোনের। এরপর বোনের হাতে তৈরি মিষ্টি খেয়ে মিষ্টিমুখ […]
সুমন মণ্ডল,ঘাটাল : ঘাটালের বিবেকানন্দ মোড় সংলগ্ন দুর্বার পল্লীতে ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটালের বিধায়ক ও ঘাটাল থানার ওসি। সকলেই বলছেন ছোটবেলাতে তারা হারিয়েছে পরিবার, তাই ভুলতে বসেছিল ভাইফোঁটা, আর সেই পুরনো স্মৃতি আবার ফিরে পেয়ে চোখের কোনে ওদের জল।বুধবার সকাল থেকে বাড়ি ঘর […]
কুলগাম : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার দুপুরে একটি নাকা চৌকিতে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালো অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। জানা গেছে, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এই ঘটনায় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সিআরপিএফ আধিকারিকরা জানান, ঘটনাটি ঘটে বুধবার দুপুর আড়াইটে নাগাদ। হামলাকারীরা সিআরপিএফ জওয়ানদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে […]
কলকাতা : বুধবার নিজের সমাজ মাধ্যমে রাজ্যের জন্য খুশির খবর ভাগ করে নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল| এ দিন তিনি জানান, তারকেশ্বরকে সর্বাধিক স্বচ্ছ শহর হিসেবে নির্বাচন করা হয়েছে| বুধবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে একটি পোস্টে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন, “আজ ভাইফোঁটার দিনে দিল্লিতে এসে একটি অত্যন্ত আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে […]
কলকাতা : আইপিএল ২০২৭- এর আগে বুধবার এক বড়সড় চুক্তির মাধ্যমে পঞ্জাব কিংস আনুষ্ঠানিকভাবে মুম্বই ইন্ডিয়ান্স থেকে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে নিল। আর বিপরীতে ভারতীয় পেসার আর্শদীপ সিংকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক ২০২৪ সালে শুরু হওয়া এমআই-এর সাথে দ্বিতীয় মেয়াদ শেষে পঞ্জাবে ফিরছেন। তিনি প্রথমে ২০১৫ সালে মুম্বইয়ে যোগ দিয়েছিলেন এবং এই ফ্র্যাঞ্চাইজির সাথে […]
ওয়েলিংটন : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলকে নিয়ে শক্তিশালী দল গঠন করল নিউ জিল্যান্ড। আগামী সপ্তাহে প্রথম টেস্টের জন্য তিনজনই ফিট বলে বুধবার জানিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অনুশীলনে পেসার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে ওপেনার কনওয়ে মাথায় আঘাত পান। সেপ্টেম্বরে একটি প্রচারমূলক শুটিংয়ের সময় […]
কলকাতা : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো| ওড়ার ঠিক আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে হাইজ্যাক অ্যালার্ট জারি করা হয়। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই হাইজ্যাকের হুমকি পাওয়ায় তড়িঘড়ি সেটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় নিরাপত্তা তল্লাশি। বুধবার […]
মুম্বই : মুক্তি পেলো অভিনেতা সলমন খানের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার । প্রায় সাড়ে চার মিনিটের এই ট্রেলারে দেশপ্রেম, সৈনিকদের আত্মত্যাগ এবং তাঁর মানবিক দিকগুলি তুলে ধরা হয়েছে। ছবিটিতে কেবল যুদ্ধক্ষেত্রের লড়াইয়ে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং সৈনিক ও তাঁদের পরিবারগুলির আবেগঘন সংগ্রামকেও প্রধান্য দেওয়া হয়েছে। ট্রেলারে দেখানো হয়েছে যে একজন […]
দক্ষিণ ২৪ পরগনা : জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ। দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে একটি বহুতল বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বহুতল জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের| বুধবার সকালে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে পৌঁছন আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত […]










