মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি বেশ অনুকূল। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। বিকেলের পর স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে বড় কোনো পরিবর্তন আসতে পারে। বন্ধুদের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের পরিকল্পনা আজ সফল […]
Author Archives: News Desk
কলকাতা : ভোট মিটতেই গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর যেখানে ব্যালট পেপার ও ব্যবহৃত ইভিএম স্ট্রংরুমে সংরক্ষিত রয়েছে, সেই সব কেন্দ্রকে ঘিরে কলকাতা পুলিশ এলাকায় জারি করা হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারা। কলকাতা পুলিশের কমিশনার তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অজয় নন্দ ৩০ […]
কলকাতা : নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জেলার দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে ফের ভোট হবে। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণের […]
কলকাতা : ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখনও মোতায়েন থাকবে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি […]
মুম্বই : বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিংয়ের ঝলক অবশেষে প্রকাশ্যে এল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গানের দৃশ্যের শুটিং চলাকালীন ক্যামেরাবন্দি হয়েছে ছবির একাধিক মুহূর্ত, যা শুক্রবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। ফাঁস হওয়া ছবিতে শাহরুখ খান-কে স্ট্রাইপ শার্ট ও কালো প্যান্টে দেখা গিয়েছে, অন্যদিকে দীপিকা পাড়ুকোন-কে নজর কাড়তে দেখা যায় কমলা রঙের পোশাকে। এই […]
আসানসোল : আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ বর্তমানে চূড়ান্ত সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া এবং বারাবনি বিধানসভা কেন্দ্রের গণনাকেন্দ্র ও স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেখানেই সমস্ত ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। ভোট গণনার আগে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পশ্চিম বর্ধমানের […]
নয়াদিল্লি : অবশেষে সাময়িক স্বস্তি কংগ্রেস নেতা পবন খেরার। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিণিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তোলার পরে রিণিকির পাল্টা অভিযোগের ভিত্তিতে খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল অসম পুলিশ। সুপ্রিম কোর্ট খেরাকে আগাম জামিন দিয়ে বলেছে, তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। […]
কলকাতা : বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিতর্কের পর শুক্রবার সকালে ফের স্ট্রং রুম পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। দলনেত্রীর নির্দেশে এসেছেন বলে জানান কুণাল। কমিশনের ভূমিকায় তৃণমূল যে খুব একটা খুশি নয়, তা তাঁর কথা থেকে স্পষ্ট। একইসঙ্গে বিজেপিকেও নিশানা করেন তিনি। শুক্রবার সকালে কুণাল ঘোষ বলেন, ”বলছে পোস্টাল ব্যালট সেগ্রিগেকেশন হচ্ছে। যাই হোক […]
কলকাতা : ভোট মিটতেই পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাজিরা দিতে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজির হন সুজিত বসু। এ দিন সকাল ১০.২৬ মিনিটে আসেন দমকলমন্ত্রী। ভোটের আগেই একাধিক বার ইডি তলব করেছিল তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানিয়েছিলেন। এ বার ভোট মেটার পরে হাই কোর্টের নির্দেশ […]
কলকাতা : শুক্রবার থেকে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহজুড়ে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে শুক্রবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার কিছুটা স্বস্তি মিললেও, রবিবার থেকে […]








