দুর্গাপুর : ঝাড়খণ্ডের গিরিডি জেলার নির্বাচনী হিংসায় গুলিবর্ষণের মূল অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (ওরফে আজাদ)-কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালক সমির খানকে। অভিযুক্তদের কাছ থেকে আসানসোল নম্বরযুক্ত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা […]
Category Archives: রাজ্য
কলকাতা : কলকাতার তিলজলা এলাকার গুলিকাণ্ডের ঘটনায় বুধবার ভোরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সলমন এবং তাঁর বাবা মহম্মদ আনোয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিলজলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের […]
পশ্চিম বর্ধমান : ফের বোমাতঙ্ক আসানসোল জেলা ও দায়রা আদালতে। মঙ্গলবারের পরে বুধবারও আদালতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ইমেল আসে জেলা বিচারকের কাছে। খবর পেয়ে আদালতে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। সেখানে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পর পর দু’দিন এমন হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে আসানসোল আদালতে […]
কলকাতা : আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির প্রত্যাশা নেই উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, মার্চ শুরুতে ফের চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬-দিন কলকাতা ও আশেপাশের এলাকা থাকবে মূলত শুষ্ক। এই সময়ে তাপমাত্রার বিশেষ তারতম্য হবে। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা। […]
কলকাতা : এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ১১টি রাজ্যে এসআইআর শুরু হয়েছে এবং তার মধ্যে ১০টি রাজ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। কেরল ও তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত রাজ্যেও কোনও বিরোধিতা ছাড়াই প্রক্রিয়া শেষ হয়েছে […]
লখনউ : লখনউ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাল বড়দারি মসজিদে ‘নমাজ’ পাঠের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বজরং দল। মঙ্গলবার বজরং দলের সদস্যরা নমাজ পাঠের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষুব্ধ বজরং দলের সদস্যদের পুলিশ আটক করে। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন নমাজ পাঠ করা হল, এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বজরং দলের সদস্যরা। লখনউ বিশ্ববিদ্যালয় […]
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং মঙ্গলবার শুরু হয়েছে। সল্টলেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। মেধা তালিকার মাধ্যমে ওপেন কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। ফলে মেধার ভিত্তিতে সকল প্রার্থী, স্কুল বাছাইয়ের সমান সুযোগ পাবেন বলে জানিয়েছে এসএসসি। স্কুল বাছাইয়ের পর কমিশন প্রার্থীদের সুপারিশপত্র দেবে। আগামী মাস থেকেই শিক্ষকরা সংশ্লিষ্ট […]
নয়াদিল্লি : ভিন্রাজ্য থেকে বিচারক এনে পশ্চিমবঙ্গের এসআইআর শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। তাতে অবশ্য আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবেন না। তবে প্রধান বিচারপতি বলেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই।” সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরে শুরু হয় […]
নয়াদিল্লি : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় রাজ্য সরকারের বড় ধাক্কা। এনআইএ তদন্ত ঠেকাতে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ফলে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল থাকল। ভূপতিনগরের বাজি কারখানায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় এক মহিলা, মামনি জানা। তিনি দাবি করেন, তাঁর পরিবার সরাসরি ক্ষতির মুখে […]
কলকাতা : “তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিন যেভাবে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার যে পরিবেশ তৈরি হয়েছে, তা গভীর উদ্বেগজনক।” সোমবার এই অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এক্সবার্তায় লিখলেন, এ যেন ‘মধ্যযুগীয় বর্বরতা’! সুকান্তবাবু লিখেছেন, “পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে তাঁর […]










