Category Archives: রাজ্য

মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা হুমায়ুন কবীরের

মালদা : মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি একশো-র বেশি আসন পাবে এবং তিনিই হবেন আগামীর ‘কিং মেকার। এরইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করে বলেন, ২০১১ সালে শপথের পর তিনি বলেছিলেন প্রতি শনি ও রবিবার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। অথচ, […]

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি ‘অসম্মান’, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মোহন চরণ মাঝির

ভুবনেশ্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের সময় তাঁর প্রতি হওয়া ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাষ্ট্রপতি মুর্মু সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মাঝি উল্লেখ করেছেন যে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার […]

নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ, শপথ নিলেন আর এন রবি

কলকাতা : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর এন রবিকে রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে […]

যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা : ট্রাম্প; লড়াই চালিয়ে যাওয়ার দিলেন ইঙ্গিত

ওয়াশিংটন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, এই লড়াই চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আপাতত লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কখনই খুব তাড়াতাড়ি বলতে চান না যে, আপনি জিতেছেন। […]

দার্জিলিংয়ে বাণিজ্যিক এলপিজি-র চরম সঙ্কট, পর্যটন শিল্প বাঁচাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চায় হোটেল মালিক পক্ষ

দার্জিলিং : পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দার্জিলিংয়েও অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গের এই বিখ্যাত পর্যটনস্থলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের চরম ঘাটতি দেখা দিয়েছে। এই গভীর সংকটের মোকাবিলায় বুধবার ‘দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে […]

প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন ও কুন্তল ঘোষকে তলব ইডি-র

কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈন এবং শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। ১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, ওই দুজনের পাশাপাশি নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় শতাধিক চাকরিপ্রার্থীকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার জন্য […]

বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা ইডি-র

পশ্চিম বর্ধমান : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা […]

ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে, রাজ্যের আর্জি ফেরাল শীর্ষ আদালত

নয়াদিল্লি : ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। […]

অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না : জ্ঞানেশ কুমার

কলকাতা : অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। এদিন দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ জানালেন, বুথ বা ভোটকেন্দ্রের […]

সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের

নয়াদিল্লি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন পশ্চিমবঙ্গ সফরে। আর ঠিক এই সময়ে দিল্লিতে সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে যে সব ভোটারের নাম বাদ পড়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে […]