Category Archives: রাজ্য

কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, তৃণমূলের মামলা খারিজ করে পর্যবেক্ষণ হাইকোর্টের

কলকাতা : রাজ্যের ভোটের আবহে শীর্ষ আমলাদের রদবদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে […]

মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ দৌড়ঝাঁপের হবে। সকাল থেকেই কাজের গতি থাকবে। একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি সামনে আসবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। শুরুতে কিছুটা চাপ মনে হলেও আপনি তা সামলে নেবেন। ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, হঠাৎ খরচ বাড়তে পারে। পারিবারিক তর্কে জড়ানো এড়িয়ে চলুন […]

লিগ, ওয়ানডে, টি২০- তিন ফরম্যাটেই একসঙ্গে সাফল্য কুমোরটুলি ইনস্টিটিউটের, উচ্ছ্বসিত প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়

◆ ইতিহাস গড়ে প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কুমোরটুলি কলকাতা : চলতি ২০২৫-২৬ মরশুমে নজির গড়ল কুমোরটুলি ইনস্টিটিউট। কলকাতা ক্লাব ক্রিকেটের প্রথম ডিভিশনের তিনটি ফরম্যাট—লিগ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—সবকটিতেই সিএবি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জায়গা করে নিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এই ১৪০ বছরের প্রাচীন ক্লাব। শনিবার জোড়া জয়ে আত্মবিশ্বাস বাড়ায় কুমোরটুলি। অম্বর রায় সাব-জুনিয়র কলকাতা ফার্স্ট ডিভিশন ওয়ানডে ম্যাচে […]

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

নয়াদিল্লি : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি প্রতিনিধিদল সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিজেপি অভিযোগ করেছে যে, পশ্চিমবঙ্গে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে। এ দিন বিজেপির প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার এবং সাংসদ অরুণ সিং, অনিল বালুনি ও ওম […]

“হলদিয়া অঞ্চলের প্রতিটি আসনেই বিজেপি জয়লাভ করবে।” মনোনয়ন জমা দিয়ে শুভেন্দুর হুঙ্কার

হলদিয়া : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় সভা থেকে আক্রমণাত্মক সুরে শাসক শিবিরকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ’ হতে দেওয়া হবে না, অবৈধ অনুপ্রবেশকারীদের হাতে রাজ্য ছেড়ে দেওয়া হবে না।” তাঁর দাবি, রাজ্যের নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের উপর। দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দুর […]

বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা নীতীশ কুমারের

পাটনা : সোমবার নীতীশ কুমার বিহার বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নেন। বিধান পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিং জানিয়েছেন, নীতীশ কুমার আনুষ্ঠানিকভাবে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে। তিনি বলেন, নীতীশ কুমার একজন উন্নয়নমুখী মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত এবং তাঁর নেতৃত্বে বিহার উন্নয়নের পথে এগিয়েছে। […]

রাজ্যের ২৮৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে প্রার্থী অধীর

কলকাতা : অবশেষে রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করা হল। ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা সত্যি করেই এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। এ আই সি সি থেকে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র প্রার্থী হয়েছেন। মালদা […]

পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে : প্রধানমন্ত্রী

পালাক্কাড় : কেরলের পালাক্কাড়ের জনসভা থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও বামেদের অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তারা যেখানেই ক্ষমতায় আসে, সবকিছুরই অবনতি ঘটে। পশ্চিমবঙ্গে বামেরা কী করেছে তা গোটা দেশ জানে, এবং ভারতজুড়ে কংগ্রেস শাসনের প্রভাবও সকলে […]

কড়া অবস্থান ইসিআই-এর, ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি

কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং […]