Category Archives: রাজ্য

“নারীরা আজ নিরাপদ নন”, শাসক দলকে একহাত অগ্নিমিত্রার

কলকাতা : “একজন সাধারণ মহিলা নিজের এলাকার কাজ নিয়ে প্রশ্ন তোলায় যে অপমান ও নির্যাতনের মুখে পড়েছেন, তা প্রমাণ করে নারীরা আজ নিরাপদ নন।” সোমবার সামাজিক মাধ্যমে এই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন, “পটাশপুর–এ ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে নাবালিকা মেয়ের সামনে হাত-পা বেঁধে বিবস্ত্র করে […]

বাংলার আবালবৃদ্ধবনিতা বঞ্চনার শিকার, পরিবর্তন চেয়ে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে সোমবার খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সমগ্র ভারত চিন্তিত।’ ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ তৈরির যে স্বপ্ন প্রধানমন্ত্রীর রয়েছে তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও বাংলার উন্নয়নে কেন্দ্র […]

মুকুল রায়ের জীবনাবসান, হাসপাতালেই প্রয়াত প্রবীণ নেতা

কলকাতা : প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন নেতা। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন মুকুল। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। কলকাতার একটি বেসরকারি […]

শান্তিনিকেতনের হোটেলে মিলল তাজা বোমার পাহাড়, আটক ৭

বীরভূম : রবিবার সকালে শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় একটি হোটেল থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, হোটেলের ভেতরেই বোমা তৈরির কাজ চলছিল। খবর পাওয়া মাত্রই পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে গোপন সূত্রে […]

চুঁচুড়ায় ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

হুগলি : “বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ হয়ে যাবে”— এমন দাবিসহ একটি ভাইরাল ভিডিও ঘিরে হুগলি জেলার চুঁচুড়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই ঘটনায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তাঁর বক্তব্যকে কাটছাঁট এবং বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ভুল অর্থে প্রচার করা হচ্ছে। রবিবার সকালে হিন্দুস্থান সমাচারকে বিজেপি নেতা […]

সোম ও মঙ্গলে হালকা বৃষ্টির সম্ভাবনা, দুই বঙ্গেই বাড়ছে তাপমাত্রা

কলকাতা : আগামী সপ্তাহের শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গেই বাড়তে চলেছে তাপমাত্রাও। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। […]

অনন্ত মহারাজকে রাজ্যের ‘বঙ্গবিভূষণ’, প্রশ্ন রাজনৈতিক মহলে

কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ সমীকরণের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে উদ্যান’-এ আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল বিজেপির রাজ্যসভা সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজকে। শুধু উপস্থিতিই নয়, এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করেন। উত্তরীয় […]

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

কলকাতা : বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী শনিবার অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। এর আগে তিনি অভিনেত্রীকে ২০ লক্ষ টাকার মানহানির নোটিশ পাঠিয়েছিলেন। এই ঘটনায় মিমি ও আয়োজকের আইনি লড়াই এক নতুন মোড় নিল। গত মাসে উত্তর ২৪ পরগনা জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন মিমি […]

রাজ্যে ভোট আসন্ন, আসতে চলেছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : রাজ্যে ভোট আসন্ন, ভোটের আগেই রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরিয়া ডমিনেশন, মনোবল বৃদ্ধি, ইভিএম সেন্টার, স্ট্রং রুম, ভোটের গণনার সেন্টারের যথাযথ পর্যবেক্ষণের জন্যই প্রাথমিক ভাবে এই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ মার্চ রাজ্যে আসবে […]

পুরুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ বিজেপির, এনআইএ তদন্তের দাবি

কলকাতা : পুরুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গে “বোমা শিল্পই একমাত্র উন্নতি করছে।” পুরুলিয়ার ২১ […]