নয়াদিল্লি : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেড সংক্রান্ত ২৯০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতার ১১টি ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো স্থানগুলির মধ্যে রয়েছে কোম্পানির প্রমোটার প্রশান্ত বোথরা এবং বিজয় বোথরা সহ গোষ্ঠীর অন্যান্য ডিরেক্টর ও অডিটরদের বাড়ি ও অফিস। বৃহস্পতিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার […]
Category Archives: কলকাতা
কলকাতা : ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে অশান্তির ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দেওয়া হয়েছিল রাজ্যসভার সাংসদকে। প্রথম বারের নোটিসে সাড়া দেননি তিনি। তবে দ্বিতীয় নোটিসের পর বুধবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন ডেরেক। সকাল ১০টায় তিনি পৌঁছে যান থানায়। এই একই মামলায় বুধবার হাজিরা […]
কলকাতা : পুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট হতে পারে। এর প্রস্তুতি শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন। সূত্রের খবর, ভোটের আগে কোথায় কী প্রস্তুতি রয়েছে, ইভিএমের কী অবস্থা— সব কিছু নিয়েই আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি, ৫ সেপ্টেম্বর থেকে পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে […]
মালদা : বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ওই বাংলাদেশি নাগরিকদের মালদা টাউন স্টেশনে নিয়ে আসা হয়। পরে রাতেই তাঁদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসার জন্য কর্ণাটক পুলিশের প্রায় ২০ জন আধিকারিক […]
কলকাতা : আচমকাই মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সওয়া দুটো নাগাদ তিনি সংশোধনাগারে পৌঁছন। মার্কিন তথ্যকেন্দ্রে হামলার ঘটনায় কারাদণ্ডপ্রাপ্ত আফতাব আনসারির সেল থেকে আইফোন-সহ একাধিক স্মার্ট ফোন, রাউটার, যোগাযোগের একাধিক ইলেকট্রনিক্স যন্ত্র উদ্ধারের পর মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শন। সংশোধনাগারে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তিতে প্রণাম করে ঘুরে দেখেন ঋষি অরবিন্দ সেল, যে […]
রামপুরহাট : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে মঙ্গলবার উদ্ধার হয় ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত দেহ। মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। এ দিন কুশুম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি […]
পূর্ব মেদিনীপুর : শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান! পুরনো দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন পটাশপুরের দাপুটে তৃণমূল নেতা তথা গত বিধানসভা নির্বাচনের প্রার্থী পীযূষ পণ্ডা। অভিযোগ, তৃণমূলের আমলে সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও ঠিকাদারের সঙ্গে প্রতারণা করেছেন তিনি। সোমবার রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পটাশপুর থানার […]
কলকাতা: বিহার রাজ্য নাগরিক পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা প্রাক্তন প্রতিমন্ত্রী অরবিন্দ কুমার ওরফে ছোটু সিংহ কলকাতায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও বিপুল সংবর্ধনা জানানো হয়। বিহার, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের পাশাপাশি অনুষ্ঠানে নারীদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখ পড়ার মতো। পাটনা […]
কলকাতা : রাজ্যের ধর্মীয় ও ঐতিহ্যবাহী পর্যটনকে (হেরিটেজ ট্যুরিজম) এক নতুন মাত্রা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ। রাজ্য সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, কলকাতার বাবুঘাট থেকে মায়াপুর পর্যন্ত সরাসরি ফেরি পরিষেবা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো গঙ্গা নদীর দুই তীরে অবস্থিত ধর্মীয়, ঐতিহাসিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ […]
কলকাতা : শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন-আতঙ্ক! সোমবার সকালে স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, কলকাতা পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকেরা। দমকলের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। সোমবার সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্ট বা খাওয়ার জায়গায় একটি খাবারের দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ অবশ্য স্পষ্ট […]







