Category Archives: কলকাতা

১৫ দিন পর খুলল দীঘার জগন্নাথ দেবের গর্ভগৃহের দ্বার, রথযাত্রার মহাপ্রস্তুতি তুঙ্গে

দীঘা : দীর্ঘ ১৫ দিনের অনবসর পর্ব বা স্নানপর্ব শেষে বুধবার পুনরায় খুলে দেওয়া হল দীঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের দ্বার। স্নানযাত্রার পর থেকে প্রথা অনুযায়ী বিগত ১৫ দিন ভক্তদের জন্য প্রভুর দর্শনে নিষেধাজ্ঞা ছিল। এদিন ভোর ৬টায় মন্দিরের দরজা খোলার পর থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নবযৌবন রূপ দর্শনের জন্য হাজার হাজার ভক্তের ঢল নেমেছে […]

কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) জমা দিতে বুধবার সকালে বাসভবন থেকে বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সিআইডি আধিকারিকদের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়াকে ঘিরে বুধবার সকাল থেকেই বিধাননগর মহকুমা আদালত চত্বরে কড়া […]

কলকাতা ও রাজ্য পুলিশে বড়সড় রদবদল

কলকাতা : রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। এবার একসঙ্গে বদলি করা হল ৩৩ জন আইপিএস এবং ডব্লুবিপিএস অফিসারকে। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হল নবান্ন থেকে। রদবদলে ফলে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে। নতুন বদলির তালিকায় অন্যতম আলোচিত নাম সুপ্রতিম সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে এর আগে পাঠানো হয়েছিল এডিজি সিআইডি পদে। বারুইপুর পুলিশ জেলার […]

নিউ টাউনে একটি বহুতল থেকে উদ্ধার ২ কোটিরও বেশি টাকা, আটক ৮

কলকাতা : বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানা, গোয়েন্দা পুলিশ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে উদ্ধার ২ কোটি টাকার বেশি নগদ। নিউ টাউনের একটি বহুতলে অভিযান চালিয়ে একই সঙ্গে উদ্ধার করা হয় একাধিক টাকা গোনার অত্যাধুনিক মেশিন ও বাজেয়াপ্ত করা হয় চারটি গাড়ি ও একটি স্কুটি। এই গোটা ঘটনায় আটক করা হয় এক মহিলা-সহ ৮ […]

বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ড: ধৃত ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেন্সিক দল

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে আরও গতি আনল বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেখানে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়। একই সঙ্গে তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহের জন্য এদিন ঘটনাস্থলে পৌঁছায় একটি ফরেন্সিক দলও। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ধৃত তিন অভিযুক্ত— কবীর […]

নবদ্বীপে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার একাধিক সরকারি নথি

নদিয়া : পরপর দু’দিন তৃণমূলের কার্যালয় থেকে সরকারি নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নবদ্বীপের দুটি পৃথক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো একাধিক রেশন কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে রবিবার, দ্বিতীয়টি সোমবার। যদিও সোমবারের ঘটনা প্রকাশ্যে এসেছে […]

একুশে জুলাই কোনও তৃণমূলের কর্মসূচি নয় : দিলীপ ঘোষ

কলকাতা : একুশে জুলাই কোনও তৃণমূলের কর্মসূচি নয়, এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “একুশের জুলাই কোনও তৃণমূলের অনুষ্ঠান নয়। এটি বাংলার রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটি একটি কালো দিন।” দিলীপ আরও বলেন, “একটি রাজনৈতিক আন্দোলনের ওপর গুলি চালানো হয়েছে এবং তা […]

গুন্ডাদমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা : রাজ্যে নতুন গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই তার ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার এই মামলা দায়ের করার অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছেন, মামলাটি রুজু হওয়ার পরেই এর শুনানি হবে। সোমবার থেকেই রাজ্যে […]

শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রার আগে সোমবার বিধায়ক, জেলাশাসক এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তিনটি শৈবতীর্থ আপাতত বেছে নেওয়া হয়েছে। হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। এর মধ্যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে […]

দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, উদ্ধার গুলিবিদ্ধ নিথর দেহ

কলকাতা : উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। এর আগে বেশ কিছু অপরাধের ঘটনার সঙ্গে রাজার নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলেই সে পরিচিত ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা এলাকার […]