কলকাতা : রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের সুপারিবাগান এলাকায় একটি বাড়িতে শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম মহম্মদ শাহেনশাহ। তিনি জমি, বাড়ি কেনাবেচা ও ভাড়া দেওয়া-নেওয়ায় মধ্যস্থতার কাজ করেন। ভুয়ো পরিচয় দিয়ে এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশা সাহায্য করেছিলেন […]
Category Archives: কলকাতা
কলকাতা : আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ […]
উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় সিআইডির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন মহিলার গতিবিধির উপর নজর রেখে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি। তাঁর কাছ থেকে প্রায় ২০০ রাউন্ড কার্তুজ, ৬টি আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।তদন্তকারীদের সূত্রে […]
কলকাতা : রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। ঘটনায় প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বিস্ফোরণের আগে দুই নাবালক […]
নয়াদিল্লি : অনশনরত সোনম ওয়াংচুককে হাপসাতালে নিয়ে গেল পুলিশ। শনিবার সকালে, ২১ দিনের মাথায় দিল্লির যন্তর মন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দেয় পুলিশ। যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে নিয়ে যায় সফদরজং হাসপাতালে। যন্তরমন্তর থেকে সরানো হয়েছে আন্দোলনকারীদেরও। অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। গতকাল তাঁর অনশন কর্মসূচি ২০ তারিখ পর্যন্ত […]
কলকাতা : বিধায়কদের সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি তদন্তে অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়লো। তৃণমূল সাংসদকে আরও একমাসের রক্ষাকবচ দিল হাই কোর্ট। আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। উল্লেখ্য, সই জাল কাণ্ডের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভোটের পরেই। প্রাথমিকভাবে […]
কলকাতা : পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের মেধাকে প্রাপ্য স্বীকৃতি দেওয়ার স্বপ্ন নিয়েই শিক্ষণী আয়োজন করল আন্তঃবিদ্যালয় কুইজ চ্যাম্পিয়নশিপ ‘উদ্ভাস – সিজন ১’। কলকাতা ও উত্তর ২৪ পরগনার ২১টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা মাধ্যম বিদ্যালয়ের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল জ্ঞান, যুক্তি, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার এক অনন্য উৎসব। শিক্ষণীর প্রতিষ্ঠাতা দীক্ষিতা পারেখ সেঠিয়ার বিশ্বাস, […]
কলকাতা : সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশনের সমর্থনে শুক্রবার ‘কালীঘাট তৃণমূল’-এর নেতারা পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনায় বসেন। এই ধরনা কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের একাধিক প্রবীণ নেতা অংশ নেন এবং কেন্দ্র সরকারের কাছে ওয়াংচুকের দাবিদাওয়া নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করার আবেদন জানান। এদিনের ধরনা প্রদর্শনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, […]
মুর্শিদাবাদ : লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারল একটি ট্রেন। দুর্ঘটনায় চারপড়ুয়া-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। পুলিশ ও স্থানীয় […]
কলকাতা : ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের উপর গুলিচালনার নির্দেশ দিয়ে বরাবর বিতর্কের মাঝে ছিলেন। কিন্তু ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর সেসব ভুলে তৎকালীন স্বরাষ্ট্রসচিব সেই মণীশ গুপ্তকেই বিধায়ক ও মন্ত্রী পদে এনেছিলেন ‘অত্যাচারিত’ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার দলের ভরাডুবির সময়ে সেই ২১ জুলাইয়ের ঠিক আগে তৃণমূল ত্যাগ করলেন ‘বিতর্কিত’ মণীশ গুপ্ত। […]








