Category Archives: কলকাতা

বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিশ দিল প্রশাসন

সিউড়ি : বীরভূমের বিতর্কিত পাথর মাফিয়া টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বিরুদ্ধে ইতিমধ্যেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তার বিরুদ্ধে সিআইডির আর্জিতে ইন্টারপোল ‘রেড কর্নার’ নোটিশও জারি করেছে। এ বার টুলুকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির করার লক্ষ্যে আরও কড়া পদক্ষেপ করল প্রশাসন। বৃহস্পতিবার সকালে বীরভূমের সিউড়ির সুভাষপল্লী এলাকায় টুলুর বাসভবনের বাইরে সিউড়ি আদালতের হাজিরার নোটিশ সাটিয়ে দেওয়া […]

এন আর এসে নার্সের অস্বাভাবিক মৃত্যু, তদন্ত কমিটি গঠন

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ওই নার্সের রহস্যমৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠকের পরে বলেন, পরিজনেরা চাইছেন, ওই নার্সের ময়না তদন্ত কলকাতা মেডিক্যাল কলেজে হোক। […]

আরজি কর কাণ্ড : ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক নতুন রাজনৈতিক মোড় সামনে এল। ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে। আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার পর নিহতের দেহ তড়িঘড়ি ও জোরপূর্বক সৎকার করানোর ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশ […]

এনআরএস-এ নার্সের রহস্যজনক মৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার নিথর দেহ

কলকাতা : কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে রহস্যজনক অবস্থায় মৃত্যু হয়েছে এক নার্সের। হাসপাতালের শৌচালয় থেকে ওই নার্সের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এইচডিইউয়ে ডিউটি করছিলেন তিনি। রাতে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। পরে এইচডিইউয়ের শৌচালয় […]

আরজি করের মতো ঘটনা রুখতে আধ্যাত্মিক জাগরণ জরুরি: শুভেন্দু অধিকারী

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটা ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনা থেকে সমাজকে রক্ষা করতে ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার আদ্যাপীঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের মধ্যে পাপবোধ এবং ভালো-মন্দের বিবেক জাগ্রত করতে সবাইকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করানো উচিত। মুখ্যমন্ত্রী বলেন, একজন সচেতন ও […]

কলকাতা পুরসভার ওয়ার্ড বেড়ে ২০৯, বিধানসভায় বিল পাস; সীমানা পুনর্নির্ধারণ পরে হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা : কলকাতা পুরসভার (কেএমসি) ওয়ার্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির লক্ষ্যে আনা ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় ধ্বনিভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এ দিন বিধানসভার অধিবেশনে বিলটি পেশ করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিলের ওপর বিস্তারিত আলোচনার পর কক্ষের সদস্যদের সম্মতিতে বিলটি অনুমোদন পায়। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বিলের ভোটাভুটি প্রক্রিয়া পরিচালনা করেন। […]

কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে তৈরি হবে অপরাধ নথি ব্যুরো, নির্দেশ কমিশনারের

কলকাতা : পুলিশের ডিজিটাল পরিষেবা ও পরিকাঠামোকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে এবার তৈরি হতে চলেছে ‘ডিভিশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (ডিসিআরবি)। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। মূলত ‘ইন্টারঅপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম’ -এর অধীনে কলকাতা পুলিশের ডিজিটাল ব্যবস্থা সুদৃঢ় করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। আইসিজেএস -এর […]

ধ্বনি ভোটে পাশ পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল, অগ্নিমিত্রা বললেন নাগরিক পরিষেবাই লক্ষ্য

কলকাতা : বিধানসভার বিশেষ অধিবেশনে ধ্বনি ভোটে পাস হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো সংক্রান্ত বিল। কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি। হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি। বুধবার বিধানসভায় রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই […]

আদ্যাপীঠ মন্দিরে পূজার্চনা মুখ্যমন্ত্রীর, অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে, নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্স-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আদ্যা মাকে আরতি করেন তিনি। রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দেন। গো শালা পরিদর্শন করে, গো মাতার পুজো করেন। মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী […]

জঙ্গি সন্দেহে ফের গ্রেফতারি, বনগাঁ ও কলকাতা থেকে দুই সন্দেহভাজন পাকড়াও

কলকাতা : জঙ্গি সন্দেহে ফের গ্রেফতারি, আবারও সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উত্তর ২৪ পরগণার বনগাঁ ও কলকাতা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। ধৃতদের মধ্যে এক জনের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউত। রানার সূত্র ধরেই কলকাতা থেকে এক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই দু’জনের […]