Category Archives: কলকাতা

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সচিব হলেন শান্তনু বালা, উপদেষ্টা সুব্রত গুপ্ত

কলকাতা : শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দায়িত্বভার গ্রহণের পরেই তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) এবং উপদেষ্টার নাম ঘোষণা করা হলো। দক্ষ ও অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে নিজের কোর টিম সাজাতে শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হলেন আইএএস শান্তনু বালা। ২০১৭ ব্যাচের […]

ইপিসিএইচ রপ্তানিকারক পরিবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছে

কলকাতা : এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল ফর হ্যান্ডিক্রাফ্টস (ইপিসিএইচ)-এর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাপরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন (CoA)-এর সদস্যবৃন্দ, আঞ্চলিক সদস্য, রপ্তানিকারক, শিল্পী ও সমগ্র ইপিসিএইচ পরিবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এই উপলক্ষে ইপিসিএইচ নেতৃত্ব আশা প্রকাশ করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর […]

শপথ নিয়েই কবিপ্রণাম ও ময়দানে প্রশাসনিক বৈঠক; নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর তৎপরতা তুঙ্গে

কলকাতা : ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণের অব্যবহিত পরেই শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সটান পৌঁছে যান রবীন্দ্রস্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর তরফে বিশ্বকবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ঠাকুরবাড়ি থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান কলকাতা ময়দান চত্বরে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন […]

কালীঘাটে মমতার বাড়ির সামনে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : একদিকে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিচ্ছেন, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠল কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি সমর্থকদের বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে মোতায়েন করা হলো কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ব্রিগেডে বিজেপির শপথ গ্রহণ […]

শপথ নিয়েই ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, সোমবার বাকি মন্ত্রীদের শপথের সম্ভাবনা

কলকাতা : শনিবার ব্রিগেডে শপথগ্রহণের অব্যবহিত পরেই সরাসরি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ২৫শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে রাজ্যের প্রশাসনিক দায়িত্বভার গ্রহণের পর প্রথমেই বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। শনিবার দুপুরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার নেওয়ার […]

রবীন্দ্র জয়ন্তীর অনুমতি মেলেনি কয়েক জায়গায়, ‘সাংস্কৃতিক বাধার’ প্রতিবাদে সরব তৃণমূল

কলকাতা : পশ্চিমবঙ্গে রবীন্দ্র জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালনের অনুমতি দেওয়া হয়নি। এই ইস্যুতে সরাসরি ভারতীয় জনতা পার্টিকেও নিশানা করেছে জোড়াফুল শিবির। তৃণমূল কংগ্রেসের দাবি, তিনটি ভিন্ন স্থানে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উদযাপনের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু […]

বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শুভেন্দু অধিকারীর সশ্রদ্ধ প্রণাম

কলকাতা : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। “এসো হে ২৫শে বৈশাখ”—গানে মুখরিত বাংলা। এর মধ্যেই আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক পেজের মাধ্যমে শুভেন্দু অধিকারী শনিবার লিখেছেন:​”বিশ্বকবি, নোবেলজয়ী, বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম […]

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, বিপুল জনসমাগম ব্রিগেডে

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। এছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্যে শনিবার বিপুল জনসমাগম হয় ব্রিগেডে। সকালে হুডখোলা গাড়িতে ব্রিগেডে প্রবেশ এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে […]

বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা : নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন – তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় […]

অমিত শাহকে ‘আধুনিক ভারতের চাণক্য’ বলে সম্মান শুভেন্দু অধিকারীর

কলকাতা : বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। তিনি অমিত শাহকে ‘আধুনিক ভারতের চাণক্য’ বলেও উল্লেখ করেন। রাজ্যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নিতে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দুবাবু। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে […]