নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসকে ‘পরিবারতন্ত্র’ নিয়ে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি শুক্রবার বলেন, এখন তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে ‘টুকরো মে কংগ্রেস’-এ। তারা বাকি সবাইকে দোষারোপ করতে পারে, বিভ্রান্তির মধ্যে বেঁচে থাকতে পারে। কিন্তু আসল সত্য এটাই যে, যখন আপনি ‘পরিবারতন্ত্র’ চাপিয়ে দেবেন, যখন আপনি নিজের ভাইপোকে দলের মাথায় চাপিয়ে দেবেন, তখন দল আপনার […]
Category Archives: কলকাতা
কলকাতা : মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েই ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দিত পূর্বতন সরকার, তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্লাব কর্তাদের মনে প্রশ্ন ছিল, তবে কি এবার দুর্গাপুজোর অনুদানও বন্ধ করে দেওয়া হবে? শুক্রবার নিউটাউনের অনুষ্ঠান থেকে পুজো অনুদান নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, “যারা ওই টাকার উপর ভিত্তি করে পুজোর […]
দক্ষিণ ২৪ পরগনা : তোলাবাজি মামলায় ৫ দিনের পুলিশি হেফাজতে থাকা জাহাঙ্গির খানকে একটি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরানো অবস্থায় এলাকায় ঘোরাতে দেখা গেল পুলিশকে। এই ছবি ও ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার তাঁকে টি শার্ট-হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটায় পুলিশ। জাহাঙ্গিরকে কার্যত বাধ্য ছেলের মতো রাস্তায় হাঁটতে দেখা যায়। মাঝে মাঝে […]
কলকাতা : আলিপুরের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে আগুনের ঘটনায় নতুন মোড়। ঘটনার নেপথ্যে কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পিছনে কাজ করছে অন্য কোনও উদ্দেশ্য, প্রশ্ন উঠতেই আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (এডিএম)। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও […]
কলকাতা : তৃণমূলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ বার বিদ্রোহী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঔদ্ধত্যে’ রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, ‘‘মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’’ বৃহস্পতিবার বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে […]
কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, […]
কলকাতা : রাজ্য প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে ১৮টি দফতরের সচিব ও শীর্ষ আধিকারিক পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। সরকারি কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক পরিকাঠামো আরও ঢেলে সাজাতেই নবান্নের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা […]
নয়াদিল্লি : লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এল সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও বড়সড় ভাঙন ধরে গেল। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। […]
কলকাতা : আলিপুরে আগুন লাগল সরকারি দফতরে। বুধবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ আলিপুর আদালতের কাছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণে আগুন […]
পূর্ব মেদিনীপুর : রাজ্যে পালাবদলের পরে মঙ্গলবার দিঘার জগন্নাথধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। দিঘায় জগন্নাথ মন্দিরকে বিগত সরকার ‘জগন্নাথ ধাম’ হিসাবে চিহ্নিত করেছিল। […]








