কলকাতা : জনতার দরবারে মঙ্গলবার ফের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপি কার্যালয়ে ‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, মানুষের সেবা করাই তাঁর কাছে অন্যতম অঙ্গীকার। প্রত্যেকের প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাসাধ্য দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ উপস্থিত থেকে বহু মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলাম। প্রত্যেকের সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছি।

