Category Archives: কলকাতা

ভোটার তালিকা সংক্রান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে, রাজ্যের আর্জি ফেরাল শীর্ষ আদালত

নয়াদিল্লি : ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। […]

অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না : জ্ঞানেশ কুমার

কলকাতা : অবাধ ও শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের পূর্ণাঙ্গ (ফুল) বেঞ্চের তিন দিনের রাজ্য সফর শেষ হচ্ছে মঙ্গলবার। এদিন দুপুরে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ জানালেন, বুথ বা ভোটকেন্দ্রের […]

সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের

নয়াদিল্লি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখন পশ্চিমবঙ্গ সফরে। আর ঠিক এই সময়ে দিল্লিতে সংসদ চত্বরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে যে সব ভোটারের নাম বাদ পড়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে […]

Kolkata : শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু দুই বাইকারোহীর

কলকাতা : রাতের শহরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন মোটরবাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টা নাগাদ বড়তলা থানা এলাকার এপিসি রোডে, খান্না মোড়ের কাছে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। মৃতের নাম পঙ্কজ হেলা, তাঁর বয়স বছর একচল্লিশ, বাড়ি গড়িয়াহাটে। অন্য দুর্ঘটনাটিও ঘটেছে সোমবার রাতেই। এদিন রাত তিনটে নাগাদ […]

বেলুড় থেকে দক্ষিণেশ্বর – কমিশনারকে ঘিরে বিক্ষোভ, তবু হিংসামুক্ত ভোটের বার্তা জ্ঞানেশের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে মঙ্গলবার সকালে ধর্মীয় পরিক্রমায় বেরোলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালীঘাট মন্দিরে আগের দিনের সফরের পর এ দিন সকাল প্রায় ৭টা নাগাদ তিনি পৌঁছন বেলুড় মঠে। সেখানে মূল মন্দিরে প্রণাম সেরে মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। প্রায় ৪৫ মিনিট […]

ধর্ণা মঞ্চের কাছে বিজেপির লিফলেট বিতরণ ঘিরে উত্তেজনা, সাতজনকে থানায় নিয়ে গেল পুলিশ

ঘাটাল :– মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ সংলগ্ন এলাকায় বিজেপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে সাতজনকে তুলে নিয়ে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ধর্ণা মঞ্চের আশপাশে কয়েকজন যুবক বিজেপির প্রচারমূলক লিফলেট বিলি করছিলেন। বিষয়টি নজরে আসতেই […]

বঙ্গে এক দফায় ভোটের দাবি সিপিআইএম-এর, নিরাপত্তা চায় কংগ্রেস

কলকাতা : নির্বাচন কমিশনের কাছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। সর্বোচ্চ দু’দফায় ভোট করানো হলেও তাদের আপত্তি নেই। এসআইআর নিয়ে কমিশনের বৈঠকে সোমবার ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমের প্রতিনিধি দল। মহম্মদ সেলিম বেরিয়ে বলেন, ‘‘আমরা জানতে চেয়েছি কমিশন একটা ভোটার তালিকা তৈরি করতে গিয়ে মানুষকে শত্রু বানাল কেন? মানুষের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল? […]

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ১০ জেলায় সতর্কতা জারি; ঝড়বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও

কলকাতা : ফাল্গুনের শেষ লগ্নে ফের বদলাচ্ছে বাংলার আবহাওয়া। আকাশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের মতে, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি […]

জ্ঞানেশের সঙ্গে বৈঠক তৃণমূলের প্রতিনিধি দলের, ক্ষোভ প্রকাশ চন্দ্রিমার

কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সোমবার বৈঠক করলো তৃণমূলের প্রতিনিধি দল। ফের একবার কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার করতে নিষেধ করেছেন। তাঁর ব্যবহারে চন্দ্রিমা অসন্তুষ্ট হয়েছেন বলে দাবি। চন্দ্রিমা বলেন, ‘‘আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট!” তৃণমূলের প্রতিনিধিদলে ফিরহাদ হাকিমও ছিলেন। তিনি বলেন, […]

নির্বাচন কমিশনের কাছে একগুচ্ছ দাবি বিজেপি-র, পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ

কলকাতা : নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ১৬ দফা দাবি জানিয়ে এসেছে বিজেপির প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার থেকে শুরু করে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা, রিগিং ঠেকানোর মতো দাবি রয়েছে সেই তালিকায়। বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘রাজ্য পুলিশের ভূমিকায় আমরা অসন্তুষ্ট। তা কমিশনকে জানিয়েছি। আমরা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোট হোক। ওয়েব […]