Category Archives: রাজ্য

পশ্চিমবঙ্গের ৯টি স্থান থেকে একযোগে বিজেপি-র পরিবর্তন যাত্রা শুরু

কলকাতা : বৃহস্পতিবার রাজ্যের ৯টি স্থান থেকে একযোগে পরিবর্তন যাত্রা শুরু হয়— কোচবিহার, ইসলামপুর, জঙ্গিপুর, হিঙ্গলগঞ্জ, তালদি, ফুলেশ্বর, চন্দ্রকোনা রোড, কুলটি এবং তারাপীঠ। বিজেপি-র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার শুভ সূচনা হয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি যুব মোর্চার সভাপতি ড. ইন্দ্রনীল খাঁ, বিজেপি মহিলা মোর্চার […]

বিধানসভায় মনোনয়ন পত্র দাখিল তৃণমূলের মনোনীতদের

কলকাতা : পশ্চিমবঙ্গের শাসকদলের তরফে সংসদের উচ্চকক্ষে যাওয়ার বিষয়টিকে বেশ দায়িত্বপূর্ণ বলে মনে করছেন চার প্রতিনিধি। বৃহস্পতিবার তাঁরা বিধানসভা ভবনে এসে মনোনয়নপত্র জমা দিলেন। বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার এবং মেনকা গুরুস্বামী এসে বিধানসভায় গিয়ে মনোনয়ন পেশ করেন। এরপর তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হন। সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক অভিজ্ঞ মন্ত্রী। তৃণমূলের চারজনের মধ্যে রাজনৈতিক বৃত্তের বাইরে […]

“যেন ভুলে না যাই”, তৃণমূলের সাতকাহনের ফিরিস্তি তথাগতর

কলকাতা : পশ্চিমবঙ্গে তৃণমৃলের তৃণমূলের দুর্নীতির সাতকাহনের ফিরিস্তি এবং সংখ্যালঘু তোষণের উল্লেখ করে সামাজিক মাধ্যমে সবাইকে সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার তাঁর এই পোস্টের দুঘন্টা বাদে ৩৬টি মন্তব্য এসেছে। প্রায় সবকটিতেই সমর্থন পেয়েছেন তথাগতবাবু। তিনি লিখেছেন, “শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি ! পুর-নিয়োগে চাকরি চুরি ! কয়লা চুরি ! গরু চুরি ! রেশন চুরি ! চাষের […]

দু’দিনব্যাপী বৈঠকে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা : চলতি সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা রয়েছে। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার-সহ কমিশনের সংশ্লিষ্ট আধিকারিকরা। রাজ্যে ৯ মার্চ ও ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। এর একদিন আগে ৮ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ […]

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের সিপিএম যুবনেতার

কলকাতা : ‘উস্কানিমূলক এবং সংবিধান বিরোধী মন্তব্য’ করার দায়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। মঙ্গলবার রাতে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএম যুবনেতা সৈনিক সুর। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কেবল রাজনৈতিকভাবে উস্কানিমূলকই নয়, বরং ধর্মনিরপেক্ষ-মনের নাগরিক এবং সমাজের নাস্তিক সদস্যদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্য এবং ঘৃণা উস্কে দিতেও সক্ষম। সৈনিক সুর […]

সরকারি মঞ্চে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি, মালদায় বিতর্কে আব্দুর রহিম বক্সি

মালদা : সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। মঙ্গলবার চাঁচল–২ ব্লকের আটঘরা এলাকায় রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি-কে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেন।এদিন প্রায় দেড় কোটি টাকার ব্যয়ে […]

৬ রাজ্যে ৯ রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি : দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে রাজ্যসভাতে পাঠাচ্ছে বিজেপি। বিহারের একটি রাজ্যসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। জাতীয় রাজনীতিতে তাঁকে তুলে আনার পরে সংসদের উচ্চ কক্ষে তাঁকে সদস্য করতে চলেছে বিজেপি। মঙ্গলবার ছয় রাজ্যের প্রার্থিতালিকা ঘোষণা করেছে বিজেপি। তাতে ঘোষণা হয়েছে, ৯ জন প্রার্থীর নাম| বাংলা থেকে রাহুল সিনহা, বিহার থেকে নিতিন নবীন […]

মালদা পুলিশের সাফল্য : মণিপুর থেকে গ্রেফতার নোওয়াজ শরীফ

মালদা :- মাদক পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মণিপুরের বাসিন্দা নোওয়াজ শরীফকে ইম্ফল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কলকাতা থেকে মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চারজনের নাম, যাদের গোয়া […]

বিজেপি এলে সরকারি কর্মীদের ৭ম বেতন কমিশনের সুবিধার আশ্বাস অমিত শাহর

দক্ষিণ ২৪ পরগনা : “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ৭ম বেতন কমিশনের সুবিধা কার্যকর করা হবে। এর ফলে দীর্ঘদিনের আর্থিক বঞ্চনার অবসান ঘটবে, প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।” সোমবার এভাবেই ৭ম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মথুরাপুরের রায়দিঘি বিধানসভা অন্তর্গত ভগবতীপুর (গোপীনাথপুর মৌজা)-এ অনুষ্ঠিত পরিবর্তন যাত্রার […]

তারাপীঠে পরিবর্তন যাত্রায় থাকবেন মিঠুন চক্রবর্তী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

কলকাতা : অন্যতম সতীপীঠ তারাপীঠ থেকে সোমবার বীরভূমে পরিবর্তন যাত্রার সূচনা হবে। বিজেপির কর্মকর্তারা জানান, তারাপীঠ থেকেই পরিবর্তন যাত্রা চালু হবে। এর আগে এক বিশাল সমাবেশ রয়েছে। প্রচার মঞ্চে থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, চিত্রতারকা মিঠুন চক্রবর্তী। বীরভূম জেলার বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, পরিবর্তন যাত্রার প্রচারাভিযান এই মুহূর্তে চলছে জোরকদমে। […]