চিনের সাংহাই শহরের কিছু ভয়ংকর ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। করোনা সংক্রমণ (Corona Infection) রুখতে চিনের গণতান্ত্রিক সরকারের এমন কঠোর লকডাউনের ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই। ঘরবন্দি মানুষ, খাদ্য নেই, পানীয় জলের অভাব, পাওয়া যাচ্ছে না ওষুধ। বাধ্য হয়ে ঘরের ভিতর থেকেই প্রশাসনের বিরুদ্ধে চিৎকার শুরু করেছেন চিনের বাসিন্দারা।আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল […]
Category Archives: দুনিয়া
শনিবার মধ্যরাতে ইসলামাবাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের (No Confidence Motion) উপর ভোটাভুটিতে শোচনীয় হারের মুখে পড়তে হয়েছে। তবু হাল ছাড়তে নারাজ ইমরান খান (Imran Khan)। অনাস্থায় পরাজয়ের পর রবিবার সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী টুইট করে আবার স্বাধীনতা সংগ্রাম শুরুর বার্তা দিলেন। ইমরানের টুইটে ফিরে এল বহুচর্চিত ‘বিদেশি ষড়যন্ত্রে’র তত্ত্বও। এরই মধ্যে ইমরানের দল পাকিস্তান তেহরিক […]
সুতোর উপরে ঝুলছে ইমরান খানের (Imran Khan) ভাগ্য। শনিবার সাড়ে আটটা নাগাদ তাঁর বিরুদ্ধে অনাস্থাভোট (No Confidence Vote) হওয়ার কথা ছিল। কিন্তু এই খবর লেখা পর্যন্ত তা হয়নি। পাক সংবাদমাধ্যমের খবর, শনিবার আনাস্থাভোট করাতে চাইছেন না ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার। এদিকে, রাত ন’টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন ইমরান খান। ফলে পরিস্থিতি কোন দিকে এগচ্ছে তা স্পষ্ট […]
সন্ত্রাসমূলক কাজে আর্থিক সহায়তা প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন হাফিজ সইদ (Hafiz Saeed)। লস্কর-ই-তইবা প্রধানের ৩১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। শুক্রবার জানা গিয়েছে, লাহোরের একটি আদালত লস্কর প্রধানকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে। একইসঙ্গে, তার ব্যক্তিগত সম্পত্তি এবং সংগঠন জামাত-উদ-দাওয়ারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ সন্ত্রাসদমন […]
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি রেল স্টেশনে (Railway Station) ক্ষেপণাস্ত্র হামলা (Missile Attack) চালল রাশিয়া। এই হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে, আহত প্রায় ১০০। মৃতদের মধ্যে চার জন শিশুও রয়েছে। ওই স্টেশন দিয়েই ইউক্রেনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে রাশিয়া এই হামলার কথা অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky) কড়া ভাষায় […]
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলল সে দেশের সুপ্রিম কোর্ট (Pakistan Supreme Court)। বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। পাঁচ বিচারপতি বেঞ্চ […]
চিনে করোনার (Corona Hotspot) নতুন হটস্পট সাংহাই। দু’কোটি ৬০ লক্ষ মানুষের বাসস্থান এই শহরে কোভিড দাপিয়ে বেড়াচ্ছে। প্রতি দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতিমধ্যেই গোটা শহর ঘরবন্দি। একের পর এক কোভিড বিধিনিষেধ (Covid Guidelines) জারি করে গোটা শহরকে অবরুদ্ধ করে ফেলেছে প্রশাসন। একসঙ্গে ঘুমনো যাবে না। করা যাবে না আলিঙ্গন। এমনকী চুম্বন করা থেকেও নিজেদের বিরত […]
শ্রীলঙ্কায় গত ১ এপ্রিল থেকে জারি করা জরুরি অবস্থা (State Emergency) তুলে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। মঙ্গলবার গভীর রাতে জারি করা বিবৃতিতে জরুরি অবস্থা প্রত্যাহারের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। গত ১ এপ্রিলই প্রেসিডেন্ট দেশের বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন। দেশটিতে জরুরি অবস্থা জারি হওয়ার ফলে সেনা ও পুলিশের হাতে প্রচুর ক্ষমতা চলে […]
প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দায়ের হওয়া মামলায় রায় মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখল পাকিস্তান সুপ্রিম কোর্ট (Pak Supreme Court)। সোমবার শুনানির পর প্রধান বিচারপতি উম আটা বান্দিয়ালের বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইমরানের উপর চাপ বাড়িয়ে সোমবার সকালে পাক সুপ্রিম কোর্ট জানায়, অনাস্থা […]
অর্থনৈতিক সঙ্কটে (Economical Crisis) রীতিমতো নাস্তানাবুদ শ্রীলঙ্কা। আর্থিক সঙ্কটের মধ্যেই রবিবার রাতে শ্রীলঙ্কা মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তবে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে অবশ্য ইস্তফা দেননি। সরকার-বিরোধী বিক্ষোভে রবিবারও দেশের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়েছিল, এরপর সোমবার দেশব্যাপী কার্ফু প্রত্যাহার করা হয়েছে। কলম্বো তথা শ্রীলঙ্কার জনগণ সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন। কলম্বোর একজন দোকানদার এদিন বলেছেন, এই […]










