Category Archives: খেলা

কলকাতা পুলিশকে হারিয়ে লিগে অপরাজিত মহামেডান

 দীর্ঘদিন বাদে বারাসাত স্টেডিয়ামে ফিরেছে কলকাতা লিগের ম্যাচ। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। শনিবার এই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব ও কলকাতা পুলিশ। ২-০ গোলে পুলিশকে হারাল সাদা-কালো ব্রিগেড। দুটি গোল করেছেন ফারদিন আলি মোল্লা ও লালথানকিমা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মহামেডান স্পোর্টিংয়ের ছেলেরা। […]

শ্রীলঙ্কায় জয়-হারেই নির্ধারিত হবে ভারতের বিশ্ব টেস্ট ফাইনালের পথ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে নামছে ভারত। ১৫ আগস্ট গলে শুরু হবে ২ ম্যাচের এই সিরিজ। শুভমন গিলের নেতৃত্বাধীন দলের জন্য এই লড়াই শুধু সিরিজ জয়ের নয়, বরং ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান ধরে রাখারও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত বর্তমানে ৫ নম্বরে রয়েছে। ৯টি ম্যাচে ৪টি জয় […]

সাউথ ইউনাইটেডকে পাঁচ গোল ইস্টবেঙ্গলের   

ইস্টবেঙ্গল ৫ (রামিরেজ, রশিদ, বিপিন, হার্দিক, ডেভিড)    সাউথ ইউনাইটেড ০  নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ডুরান্ড কাপের ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি -কে একপেশে ভাবে হারাল ইস্টবেঙ্গল। শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছিল হাবাসের লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। মোহনবাগান গত ম্যাচে এই দলকেই ৮ গোল দিয়েছিল। ম্যাচের শুরু থেকেই […]

ঐতিহাসিক সোনা জয়ের পর পুরস্কার নিয়ে বিতর্কে ভারতের জুডোকা অস্মিতা 

কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে জুডোয় প্রথম সোনা জিতে নজির গড়েছেন অস্মিতা দে। গ্লাসগোয় অনুষ্ঠিত মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার এই লড়াই ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। ম্যাচের শুরুতে অস্মিতা ছন্দে ছিলেন না। প্রতিপক্ষের কাছে ইউকো হারানোর পাশাপাশি একটি […]

বিশ্বকাপের পর মাঠে ফিরেই ‘মেসি ঝড়’, নতুন রেকর্ডে ইতিহাস ইন্টার মায়ামির

বিশ্বকাপের পর প্রথমবার শুরু থেকে মাঠে নেমেই নিজের পুরনো ছন্দে ফিরলেন লিওনেল মেসি। জোড়া গোল করে শুধু ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন না, একই সঙ্গে লিগস কাপের ইতিহাসেও নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬ সালের লিগস কাপের প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো সান লুইসের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। দলের জয়ে বড় ভূমিকা […]

রোহিতের অভিযোগেই কি বিপদে আগরকর? বিসিসিআইয়ে জোর চর্চা 

ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাসে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। কিছুদিন আগেও দলের সাফল্য, একের পর এক ট্রফি জয় এবং স্থিতিশীল পরিবেশের জন্য ভারতীয় ক্রিকেটকে আদর্শ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচক মণ্ডলী, টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মতবিরোধের খবর সামনে আসতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। […]

কমনওয়েলথ গেমসে দাপুটে সাফল্যের স্বীকৃতি, হরিয়ানায় ১৩.৪৭ কোটি টাকার পুরস্কার ঘোষণা

গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে অংশ নেওয়া হরিয়ানার ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী ৭ আগস্ট পঞ্চকুলার সেক্টর-৩-এর তাউ দেবীলাল স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পদকজয়ী এবং অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের নগদ পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যে […]

ব্রাজিল ম্যাচে মেসি কাণ্ডের সম্ভাবনা এড়াতে তৎপর রাজ্য সরকার ! বৈঠক করলেন ফেডারেশন সভাপতি ও মুখ্যমন্ত্রী

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ক্রীড়া পরিকাঠামো এবং খেলাধুলার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, নতুন প্রকল্প চালু করা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের মতো একাধিক উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় বাংলার ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে, মুখ্যমন্ত্রী […]

যুবভারতীতে ৮ গোলের বন্যা বাগানের, শহরে আসছেন মিগুয়েল 

মোহনবাগান – ৮ (মনবীর-হ্যাটট্রিক, অ্যালবার্তো, রাহুল, সুহেল-২, নোয়েল – আত্মঘাতী) সাউথ ইউনাইটেড – ০ নিজস্ব প্রতিবেদন: ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাটট্রিক করলেন মনবীর সিং, জোড়া গোল সুহেল ভাটের। বাকি গোলগুলি করেছেন আলবার্তো রড্রিগেজ ও রাহুল ভেকে এবং একটি আত্মঘাতী গোল হয়। এই জয়ের ফলে গ্রুপে একনম্বরে […]

৩৯ পদকেই সাফল্য দেখছে ভারত, কঠিন পরিস্থিতিতে চতুর্থ স্থানে শেষ অভিযান

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারত ৩৯টি পদক নিয়ে অভিযান শেষ করেছে। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ-সহ পদক তালিকায় ভারতের স্থান চতুর্থ। সংখ্যার বিচারে এটি ২৪ বছরের মধ্যে দেশের সবচেয়ে কম পদক জয় হলেও বাস্তব পরিস্থিতি ছিল অনেক কঠিন। ১৯৯৮ সালের পর প্রথমবার ভারতের পদক সংখ্যা ৫০-এর নিচে নেমেছে। কিন্তু গ্লাসগোতে মাত্র ১০টি খেলায় […]