কলকাতা : উচ্চ প্রাথমিকের একটি মামলার শুনানিতে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)-এর চেয়ারম্যান-সহ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, এই মামলায় আদালত যে নির্দেশ দিয়েছিল, তা কার্যকর করেনি এসএসসি। তাতেই বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বলে, ‘‘আদালতের নির্দেশ কার্যকর করতেই হবে। এজলাস থেকেই আধিকারিকদের গ্রেফতারের নির্দেশ দেব। ডেপুটি শেরিফকে […]
Category Archives: কলকাতা
কলকাতা : বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট। মামলাটি শুনতে চলেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজের তিন সদস্যের বেঞ্চ। যদিও মঙ্গলবার এই বেঞ্চ বসবে কি না, তা নিয়ে সন্দিহান আইনজীবীরা। কারণ এ দিনই এই নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতা হাইকোর্ট ও […]
উত্তর ২৪ পরগনা : সোমবার গভীর রাতে বসিরহাট থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা কার্তুজ। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি পিস্তল। এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া কার্তুজের পরিমাণ ২৫২! যা দেখে চোখ কপালে উঠছে আধিকারিকরদেরও। এত পরিমাণ অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন? ধৃতদের জেরা করে অস্ত্র কারবারের […]
কলকাতা : এসএসসি-র ২০১৬-র চাকরিহারাদের বিক্ষোভের জেরে সোমবার অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ শুরু হয়। বিপর্যস্ত হয় যান চলাচল। যেসব চাকরিহারার এখনও ডিআই-র তালিকায় নাম নেই, স্কুলে যেতে পারছেন না, সেই শিক্ষক-শিক্ষাকর্মীরা রীতিমত রাস্তায় বসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়কে হস্তক্ষেপ করতে হবে। সুরক্ষার্থে মুখ্যমন্ত্রীর বাড়ির পথের […]
কলকাতা : সোমবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার প্রাথমিক শুনানি হয় কলকাতা হাই কোর্টে। ঠিক হয়েছে মূল মামলার শুনানি শুরু হবে আগামী ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিনই মামলার সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন, একসঙ্গে একাধিক আইনজীবীর বক্তব্য […]
কলকাতা : শনিবার দুপুরে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় বিধ্বংসী আগুন লাগে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। ধাপায় প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়। সেখানে রাবার ও প্লাস্টিক গুদামে আগুন লেগে যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশে। আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে গোটা এলাকা। কালো ধোঁয়ার […]
কলকাতা : জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুতে ব্যথিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আশাপ্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার আগেও কঠোর পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরে সমস্যার সমাধান করেছিল, এবার তাই করবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, “গত ১০ বছর ধরে, কেন্দ্রীয় সরকার কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই […]
কলকাতা : কলকাতার মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ওই ওভারব্রিজ থেকে এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র (৩৫)। তাঁর বাড়ি উল্টোডাঙায়। ইতিমধ্যেই পুলিশের […]
কলকাতা : আদালত অবমাননা মামলায় সাময়িক স্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং স্কুল শিক্ষা দফতর। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে তারা সওয়াল করে, সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবীর যুক্তি, […]
কলকাতা : কলকাতায় গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী দু’দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির বেশ খানিকটা উপরে উঠতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামীকাল পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় […]









