Category Archives: রাজ্য

বাবরের নামে মসজিদ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি : দেশের যে কোনও প্রান্তে বাবরের নামে মসজিদ বা ‘বাবরি মসজিদ’ নামে ধর্মীয় স্থান গড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করুক সুপ্রিম কোর্ট, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ মামলা শুনতেই রাজি হয়নি। আবেদনকারীর আইনজীবী মামলা প্রত্যাহার […]

শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরে হালকা কুয়াশার সম্ভাবনা

কলকাতা : শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই, আবহাওয়া দফতর সূত্রে এমনই জানা গেছে। তার পরের চার দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরবর্তী সময়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত সকালে কোথাও ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত […]

কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব

কলকাতা : পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল কি গ্রেফতারের মুখে? আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডাইরোক্টোরেটের (ইডি) অফিসে তাঁকে হাজির হতে বলায় প্রশ্নটা উঠেছে। কয়লা পাচার মামলার তদন্তে ফের তাঁকে তলব করল (ইডি)। হয়েছে। কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠাল ইডি। এর আগে ২ বারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন বারাবনি থানার […]

“বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে”, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

কলকাতা : “তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপিকে ভয় পাচ্ছে আর সেই কারণেই বিজেপির নেতা কর্মীদের উপর বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে।” বুধবার রাতে ভিডিয়ো-সহযোগে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “মিনাখাঁ বিধানসভার এক নম্বর মণ্ডল-এর বামনপুকুর বিজেপি কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক চলাকালীন, মিনাখাঁর তৃণমূল ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা ও তৃণমূল পঞ্চায়েত সদস্য শরীফ শেখের নেতৃত্বে একদল […]

হোয়াটসঅ্যাপে নির্দেশ, অভিষেকের অভিযোগ ওড়াল কমিশন

কলকাতা : মিথ্যে অভিযোগ এনে সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার এ কথা জানাল নির্বাচন কমিশন। কমিশনের মতে, এই অভিযোগ ভিত্তিহীন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হোয়াটসঅ্যাপে নির্দেশিকা দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন! একাধিক প্রমাণ সামনে এনে বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন […]

ফের আন্তর্জাতিক পুরস্কার, এক্সবার্তায় দাবি মমতার

কলকাতা  : “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, UN আবারও আমাদের একটি পথিকৃৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে।” বুধবার এক্সবার্তায় দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “ইউনাইটেড নেশনসের Food and Agriculture Organization (FAO) আমাদের ‘মাটির সৃষ্টি’ কর্মসূচীকে দিয়েছে এই আন্তর্জাতিকভাবে মূল্যবান স্বীকৃতির শংসাপত্র। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা যে পথপ্রদর্শক ‘মাটির সৃষ্টি’ প্রকল্প শুরু […]

মতুয়া সম্প্রদায় ধারাবাহিকভাবে সমাজকল্যাণের পক্ষে কাজ করে আসছে : অমিত শাহ

মায়াপুর :  নদিয়া জেলার মায়াপুরে বুধবার ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইসকনের ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২-তম জন্মজয়ন্তী উপলক্ষে এ দিনের অনুষ্ঠানের আয়োজন। এ দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “যখন আমরা বিশ্বজুড়ে ইসকন আন্দোলনের বিশাল বিস্তার প্রত্যক্ষ করছি, […]

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত মালব্য

কলকাতা : ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য বুধবার সমাজ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হওয়া সাতজন সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিককে (এইআরও) রাজ্য সরকারের অন্য কাজে “যুক্ত” করার যে দাবি মুখ্যমন্ত্রী করেছেন, তাকে “বিভ্রান্তিকর” বলে অভিহিত করেছেন […]

রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, ১৬ মার্চ হবে ভোট

নয়াদিল্লি : রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসন পূরণের জন্য আগামী ১৬ মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিনেই ভোট গণনা করা হবে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ […]

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ পজিটিভ চিন্তা রাখুন। আপনার কাজের উপর ফোকাস করুন। গসিপ বা অপ্রয়োজনীয় কথোপকথন থেকে দূরে থাকুন। প্রয়োজনে পরিবার বা সঙ্গীর পরামর্শ নিন। পেশাজীবনে উদ্যোগী হয়ে কাজ করুন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। অর্থের অভাব হবে না। বৃষ (Taurus) আজ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখুন। মাঝে মাঝে বিরতি নিন। দিনটি ওঠা-নামা ভরা থাকতে […]