Category Archives: জেলা

বাংলাদেশ ইস্যুতে হাওড়া ব্রিজ ঘিরে তীব্র প্রতিবাদ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হাওড়া : বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজের দু’প্রান্ত ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির ডাকে সেতু অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ব্রিজে ওঠার আগেই মিছিলকারীদের আটকায় পুলিশ। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান ও রাস্তায় বসে বিক্ষোভ। এর জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং […]

হাওড়ায় বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ

হাওড়া : হাওড়ার সালকিয়ার কৈবর্তপাড়া লেনের একটি বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল ওরফে বাপ্পা। ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া গেছে দুই নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে ওই দুই নাবালক কী করছিল, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক […]

হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের ৪ জনের

হাওড়া : ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে। জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায় এই ঘটনায় মৃতরা হলেন ভারু দোলুই (৮০), দুধকুমার দোলুই (৪৫), রত্না দলুই […]

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিলা প্রার্থীর মৃত্যু

জলপাইগুড়ি : জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা পরীক্ষার্থীর।প্রাণে বাঁচলেন তাঁর স্বামী ও চার বছরের সন্তান। মৃতার নাম মাধবী বর্মন সরকার। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মাধবী বর্মন সরকার এদিন কনস্টেবলে নিয়োগের পরীক্ষা দিতে স্বামীর মোটরবাইকে চেপে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।তাদের সঙ্গে ছিল চার বছরের সন্তান। সর্দারপাড়া এলাকায় আচমকাই একটি […]

আদিবাসী মহিলাকে আটকে রেখে ৩ দিন ধরে গণধর্ষণের অভিযোগ, বহরমপুরে গ্রেফতার ২

মুর্শিদাবাদ : আদিবাসী মহিলাকে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! তিনদিন আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নির্দল পঞ্চায়েত সদস্য ও তার শাগরেদকে। জানা গিয়েছে, বহরমপুর থানার বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি। অভিযোগ, নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে […]

মুর্শিদাবাদে বোমা ফেটে উড়ল যুবকের হাতের আঙুল

মুর্শিদাবাদ : বাড়িতে বোমা ফেটে হাতের একাধিক আঙুল উড়ল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়। জখম ওই যুবকের নাম নাজমুল হক। বুধবার সকালে ওই এলাকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে। সীমান্ত এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় নাজমুল হককে। তাঁকে দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি […]

দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষ, আহত ১২

বীরভূম : দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষে আহত হলেন ১২ জন। এর মধ্যে তিন জনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানার কড়েয়া গ্রামে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের দাসকল কড়েয়া দু’নম্বর অঞ্চলের সভাপতি পীযূষকান্তি ভৌমিক। ঘটনায় বিবদমান দু’পক্ষই নিজেদের তৃণমূলের সমর্থক বলে দাবি করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে […]

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ তিন মৎস্যজীবী, উদ্ধার দুটি মৃতদেহ

নামখানা : রবিবার রাতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের নিয়ে আসা হল উপকূলে। মঙ্গলবার ভোরে তাঁদের নামখানার নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয়। ১৩ ডিসেম্বর রাতে এফ বি পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে ১৬ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন নিখোঁজ ছিলেন। […]

রিষড়ায় ইডি-র হানা, স্থানীয়দের মধ্যে কৌতূহল

হুগলি : হুগলির রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে একটি বাড়িতে হানা দিলেন ইডি-র আধিকারিকরা। ওই বাড়ির বাসিন্দা কৈলাশ কুমার ভার্মা। হুন্ডি কারবারি বলে জানা গিয়েছে। তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ জওয়ানকে নিয়ে পাঁচজন ইডি আধিকারিক ওই বাড়িতে ঢোকেন। দীর্ঘ সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। হুন্ডির মাধ্যমে অবৈধ […]

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

মুর্শিদাবাদ : ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, তাঁর নাম রবিউল শেখ| তাঁর বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার মহিষমারা গ্রামে। তিনি বেঙ্গালুরুতে পাইপলাইনের কাজ করতেন। পরিবারের লোকেদের দাবি, রবিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একটি পাইপ তাঁর বুকে ঢুকে যায়। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা […]