Category Archives: জেলা

রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত কারগিল যুদ্ধের সৈনিক তপন কুমার ঘোষ, গর্বে আবেগাপ্লুত বসিরহাট

বসিরহাট : দরিদ্র পরিবার থেকে উঠে এসে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করা এক বাঙালি সৈনিকের অসামান্য কর্মজীবনের স্বীকৃতি মিলল রাষ্ট্রপতি পুরস্কারে। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার বাসিন্দা, কারগিল যুদ্ধের সৈনিক তপন কুমার ঘোষ রাষ্ট্রপতি বিশেষ সম্মানে ভূষিত হলেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর হাতে এই সম্মান তুলে দেন।তপন কুমার ঘোষের বাবা […]

বিরাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যদুবাবুর বাজার প্রায় ভস্মীভূত

বিরাটি  : উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার ভোর রাতে, আনুমানিক রাত দেড়টা নাগাদ হঠাৎই বাজারের একাংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ আকার নেয়। বাজারের মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান বাদে প্রায় সবকটি দোকানই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে দমকল […]

বাবার নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে গ্রেফতার হুমায়ুন পুত্র

ফরাক্কা : হুমায়ুন কবীরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধায়ক পুত্র গোলাম নবি আজাদ ওরফে সহেলকে। রবিবার সকালে থানায় অভিযোগ জানান নিরাপত্তারক্ষী। অভিযোগ অস্বীকার করে পালটা নিরাপত্তারক্ষীর দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন হুমায়ুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমায়ূনের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত রয়েছেন কনস্টেবল জুম্মা খান। তিনি দিনকয়েকের ছুটির আবেদন করেন হুমায়ুনের কাছেই। তাতেই হুমায়ুনের ছেলে গোলাম […]

এসআইআর শুনানির প্রথম পর্যায়ে হাওড়ায় প্রায় ২ লক্ষ মানুষকে তলব নির্বাচন কমিশনের

হাওড়া : এসআইআর শুনানির প্রথম পর্যায়ে হাওড়া জেলায় প্রায় ২ লক্ষ মানুষকে তলব করল নির্বাচন কমিশন। শনিবার থেকেই এই শুনানি পর্ব শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে মোট ১ লক্ষ ৯৮ হাজার ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে।জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, হাওড়া জেলার গ্রামীণ এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতে শুনানি অনুষ্ঠিত হবে। অন্যদিকে […]

জলপাইগুড়িতে আগুনে ভস্মীভূত একটি বাড়ি

জলপাইগুড়ি : আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে শহিদ কলোনিতে। খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নেভায়। দমকল সূত্রে খবর, ইন্ডিয়ান অয়েলের ডিপোর কাছাকাছি ওই এলাকায় চোরাই তেল মজুত করে রাখার অভিযোগ রয়েছে। তাঁদের সন্দেহ, শীতে আগুন তাপা পোহানোর সময় তা থেকে আগুন লাগতে […]

সন্দেশখালি : ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনা কাণ্ডে গ্রেফতার আরও এক

সন্দেশখালি : সন্দেশখালির বয়ারমারিতে তৃণমূল নেতা ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনায় রফিকুল পুরকাইত নামে আরও একজনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। এই নিয়ে মোট ছ’জন গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে হাড়োয়ার কুলটি এলাকা থেকে রফিকুলকে গ্রেফতার করে পুলিশ। প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল রফিকুল। শেখ শাহজাহানের মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে এই দুর্ঘটনায় মারা যান। […]

এগরায় শপিং মলে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর : শুক্রবার সকালে এগরায় চাঞ্চল্যকর কান্ড| এগরা শহরে একটি শপিং মলের মধ্যে থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃত যুবকের নাম তাপস সাউ (২২)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের পলাশীয়া এলাকায় বলে জানা গেছে। ওই যুবক মলের মধ্যে থাকা একটি রেস্তোরাঁর কর্মী হিসেবে কাজ করতেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ওই মলে ছিলেন […]

বড়দিনের রাতে রামনগরে ভস্মীভূত একাধিক দোকান

পূর্ব মেদিনীপুর : বড়দিনের রাতে ভয়াবহ আগুন। সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল একের পর এক দোকান। পূর্ব মেদিনীপুরের রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন চত্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় পর পর চারটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফতেপুর দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে যায়। দমকল বাহিনীর কর্মীদের […]

মাথাভাঙায় বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের

কোচবিহার : প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকার বাসিন্দা সরকার ও সিকদার পরিবার। দুই পরিবারের অশান্তি দীর্ঘদিনের। বড়দিনের […]

ডুয়ার্সে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

আলিপুরদুয়ার : বৃহস্পতিবার ফের হাতির হানায় প্রাণ হারালেন এক প্রৌঢ় । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায় (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেতেই হাতির সামনে পড়ে যান তিনি। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই প্রৌঢ়। কিন্তু গজরাজ তাঁর পিছু ধাওয়া […]