Category Archives: কলকাতা

চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ

কলকাতা : খাস কলকাতায় এবার চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠল। গুরুতর আহত আরও একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি কড়েয়ার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিকান্দর আজম নামে এক ব্যক্তিকে, এমনই দাবি তার পরিবারের। সিকান্দরের পাশাপাশি আরও দু’জনকে মোবাইল চোর সন্দেহে তুলে নিয়ে যায় এলাকার কয়েকজন। অভিযোগ, এরপর বেঁধে রেখে ওই তিনজনকে […]

বিজেপির ৪ জন বিধায়ককে মার্শাল দিয়ে বাইরে পাঠালেন অধ্যক্ষ, দিনের মতো সাসপেন্ড

কলকাতা : এই নিয়ে দ্বিতীয় দিন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমার্ধের সভায় ফের অশান্তির জন্যে বিরোধীদের থামাতে চারজন বিধায়ক’কে বের করে দেন। শুধু তাই নয়, দিনের মতো সাসপেন্ড করেছেন। বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের একাদশতম দিনেও হৈ – চৈ’ তে সরগরম সভা। মুহূর্তের মধ্যেই শোরগোল বাধে। দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ পর্ব শেষ হতেই বিজেপির অশোক লাহিড়ী সরকার […]

অসুস্থ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে নেওয়া হল এসএসকেএম হাসপাতালে

কলকাতা : বিধানসভায় সোমবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয় অধিবেশনকক্ষে। এ দিন বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তার পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ […]

পর্ণশ্রীতে ভিন রাজ্যের ব্যক্তির দেহ উদ্ধার

কলকাতা : রাস্তা থেকে ভিন রাজ্যের ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যাচ্ছে, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী এলাকার এম জি সাহা রোডে। জানা গেছে, মৃত ওই ব্যক্তি ও তাঁর এক সঙ্গীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু এক ছাত্রীর

কলকাতা : শনিবার দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দার এক কিশোরীর মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সারণী বন্দ্যোপাধ্যায় (১৩)। পরিবার সূত্রে খবর, গত ১৯ জুন কলকাতার তপসিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই […]

ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনুপ্রবেশ, অভিযুক্তর ছ’দিনের পুলিশি হেফাজত

কলকাতা : ব্যক্তি এক। পরিচয় দুই। কখনও তিনি ভারতীয় হয়ে যান। কখনও আবার বাংলাদেশি। ধৃতকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মালদা জেলা আদালত। শনিবার ধৃতকে হাজির করানো হলে বিচারক তাঁর নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ধৃত আদতে বাংলাদেশি নাগরিক। ৩১ বছর বয়স। কখনও তিনি থাকতেন মুর্শিদাবাদের কালুখালি এলাকায়। কখনও থাকেন বাংলাদেশের রাজশাহিতে। পশ্চিমবঙ্গে যখন ঢোকেন, তখন […]

যোগ দিবসে জাদুঘরে শুভেন্দু

কলকাতা : শনিবার যোগ দিবস উপলক্ষে কলকাতায় ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে যোগ কর্মসূচিতে অংশ নেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমি আমার সহকর্মী বাংলার বিজেপি বিধায়কদের সঙ্গে ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে যোগ অনুশীলনে অংশ নিয়েছিলাম। তিনি যোগকে দৈনন্দিন জীবনযাপনে অন্তর্ভুক্ত করার আহবান জানান।

পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে পুলিশের বাধা নিয়ে অশান্তি

কলকাতা : শুক্রবার ভবানীপুরে ভারতের পতাকা নিয়ে বাইক চালিয়ে মিছিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচি নিয়ে যখন তিনি নেতাজি ভবন যাচ্ছিলেন, তখনই উত্তেজনা তৈরি হয়। মাঝপথেই বাধা দেয় পুলিশ। যা নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে রাজ্য সভাপতির বাইক আটকে দেওয়ার অভিযোগ […]

গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

কলকাতা : এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ এই নির্দেশের পর ফের ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিনহাও মামলার শুনানিতে রাজ্যকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন […]

ডেঙ্গি কমেছে ৪০ শতাংশ, দাবি ফিরহাদ হাকিমের

কলকাতা : রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধানসভায় এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি জানান, “২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কমেছে। আগের মতো আর মহামারির চেহারা নিচ্ছে না।” মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬,৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। […]