কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল অব্যাহত। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের চারজন আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নির্বাচনী কাজের জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বার্তা […]
Author Archives: News Desk
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পদ্ম শিবিরে যোগদি লেন কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্ব ও হেভিওয়েট কার্যকর্তাদের উপস্থিতিতেআ নুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন […]
চন্দ্রকোণা : চন্দ্রকোণা থেকে আলুচাষিদের ক্ষতি নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা আইসিডিএস-এর জন্য আলু কিনব। বিজেপি নেতারা যারা ব্যবসা করছেন করুন, কিন্তু গরিবদের পেটে লাথি মারবেন না। আলু নিয়ে রাজনীতি করবেন না। আলুচাষিরা ক্ষতিপূরণ চাইলে তৃণমূলকে ভোট দিন। ’ ক্ষীরপাইয়ের চড়কডাঙ্গা ময়দানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার সভা করেন। চন্দ্রকোনা বিধানসভা […]
পাটনা ও নালন্দা : বিহারের নালন্দায় মা শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে নালন্দার মাঘরা গ্রামের মা শীতলা মন্দিরে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১২ জন। প্রত্যেক মঙ্গলবার কয়েকশো পুণ্যার্থী নালন্দার শীতলা মন্দিরে পুজো দিতে যান। মঙ্গলবার অত্যধিক ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের […]
কলকাতা : রাজ্যের ভোটের আবহে শীর্ষ আমলাদের রদবদল নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে […]
ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. দলাই লামার ভারতে আশ্রয় গ্রহণ (১৯৫৯) – ভারত ১৯৫৯ সালের এই দিনে তিব্বতিদের ধর্মগুরু ১৪শ দলাই লামা তিব্বত থেকে পালিয়ে এসে ভারতের সীমান্তে পৌঁছান। চীনের দমনপীড়নের মুখে পড়ে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতি নির্বাসিত সরকার গঠন করেন। এটি ভারত-চীন সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক ঘটনা। […]
সাধারণ তথ্য ইংরেজি তারিখ: ৩১ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) বাংলা তারিখ: ১৭ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ পঞ্জিকা বিবরণ (দৈনিক নির্ঘণ্ট) এই দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এদিন জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীর জয়ন্তী পালিত হবে। তিথি: শুক্লা ত্রয়োদশী (সকাল ০৩:১০ পর্যন্ত), এরপর শুক্লা চতুর্দশী আরম্ভ। পক্ষ: শুক্ল পক্ষ। নক্ষত্র: পূর্বফাল্গুনী (সকাল ০৮:২৮ পর্যন্ত), এরপর উত্তরফাল্গুনী নক্ষত্র। যোগ: […]
মেষ রাশি: আজকের দিনটি আপনার জন্য বেশ দৌড়ঝাঁপের হবে। সকাল থেকেই কাজের গতি থাকবে। একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি সামনে আসবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। শুরুতে কিছুটা চাপ মনে হলেও আপনি তা সামলে নেবেন। ঊর্ধ্বতনরা আপনার পরিশ্রম লক্ষ্য করবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন, হঠাৎ খরচ বাড়তে পারে। পারিবারিক তর্কে জড়ানো এড়িয়ে চলুন […]
নয়াদিল্লি : নয়াদিল্লিতে বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রুখে দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত কুখ্যাত জঙ্গি শাব্বির আহমেদ লোনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। রবিবার গভীর রাতে গাজীপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। গোটা জঙ্গি মডিউলের ‘হ্যান্ডলার’ হিসেবে কাজ করছিল সে বলেই তদন্তে উঠে এসেছে। স্পেশাল সেলের ডেপুটি কমিশনার প্রবীণ ত্রিপাঠীর তত্ত্বাবধানে […]










