Author Archives: News Desk

পঞ্জিকা : ০২ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১৯ চৈত্র ১৪৩২। এটি চৈত্র মাসের শেষ ভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ২. তিথি ও নক্ষত্র  তিথি: শুক্লা পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু: ১ এপ্রিল রাত ০৯:৫১ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ: ২ এপ্রিল রাত ০৮:২৪ মিনিটে। নক্ষত্র: হস্তা (বিকাল ০৫:২৫ পর্যন্ত), তারপর চিত্রা নক্ষত্র শুরু। যোগ: ধ্রুব (রাত ১১:০৬ পর্যন্ত)। পক্ষ: শুক্ল […]

বৃহস্পতিবার (০২ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: দিনটি ভারসাম্যপূর্ণ থাকবে। কাজের শুরুটা একটু ধীর হলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা সময়মতো শেষ করলে লাভবান হবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে, বৃথা খরচ এড়িয়ে চলুন। পরিবারে সহযোগিতা পাবেন। বৃষ রাশি: দিনটি শান্তভাবে কাটবে। কাজে স্থিরতা থাকবে, তবে মন কিছুটা বিক্ষিপ্ত হতে পারে। কর্মস্থলে কারোর কথায় […]

দেশজুড়ে জনগণনার কাজ শুরু, বিজ্ঞপ্তি নয় পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি : দেশজুড়ে বুধবার, পয়লা এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু হয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি বলে ভারতের রেজিস্টার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন। তবে একইসঙ্গে এও বলেছেন, প্রথম পর্যায়ে যেহেতু ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে, তাই এ রাজ্য খুব শীঘ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে বলে আশা করা যায়। এবার […]

কলকাতায় আয়কর দফতরের বড়সড় হানা: সাড়ে ৪ কোটিরও বেশি বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত, আটক ৩

কলকাতা : পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক বড়সড় অভিযানে নেমে প্রায় ৪.৫৪ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। এই ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। বিভাগীয় আধিকারিক সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই […]

‘দিস্তা দিস্তা ফর্ম ৬ জমার’ অভিযোগ ‘উপযুক্ত স্থানে’ জানাতে বললেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : “কোনও অবৈধ ভোটার যেন ভোট না দেন।” বুধবার এসআইআর মামলার শুনানিতে ভোট নিয়ে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। এই সঙ্গে বিপুল পরিমাণ ‘ফর্ম-৬ জমা’ নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান উপযুক্ত স্থানে জানান।” এসআইআর নিয়ে এখনও ভোটার তালিকার ধোঁয়াশা অব্যাহত। […]

ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, জিএসটি সংগ্রহে ফের নতুন রেকর্ড

নয়াদিল্লি : ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। জিএসটি সংগ্রহে ফের নতুন রেকর্ড। গত বছরের একই মাসের তুলনায় এই বছরের মার্চ মাসে মোট পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আদায় ৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মার্চ ২০২৫-এ মোট জিএসটি রাজস্বের পরিমাণ ছিল এক লক্ষ ৮৩ হাজার কোটি টাকার বেশি। অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, […]

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, বড় ঘোষণার ইঙ্গিত

ওয়াশিংটন : ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ইরান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামীকাল রাত ৯টা (ইস্টার্ন টাইম) নাগাদ ট্রাম্প দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। তিনি সকলকে এই […]

বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে : মমতা বন্দ্যোপাধ্যায়

বীরভূম : বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপিকে এমনভাবে হারানো জরুরি যাতে তারা আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে… এবার বড় খেলা […]

“আমি শুধু তৃণমূলকে সাবধান করতে চাই”, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আমি শুধু তৃণমূলকে সাবধান করতে চাই— বিজেপি কার্যকর্তাদের ওপর এই ধরনের অত্যাচার বন্ধ না হলে বিজেপিও চুপ করে বসে থাকবে না। পশ্চিমবঙ্গে আজকের বিজেপি কিন্তু অন্যায়ের প্রতিরোধ করতে সক্ষম।” বুধবার নন্দীগ্রামে এবং এক্সবার্তায় এই ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগকারীর সঙ্গে ২ মিনিট ২ সেকেন্ডের কথোপকথনের ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, […]

পশ্চিম এশিয়ায় সংকটের আবহে উড়ান নিয়ে সতর্কতা দুই বিমান সংস্থার

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার প্রেক্ষিতে উড়ান পরিষেবা নিয়ে সতর্কতা জারি করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। বিমানবন্দরে যাওয়ার আগে বিমানের সর্বশেষ অবস্থা যাচাই করে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, ১ এপ্রিল তাদের নির্ধারিত সূচি অনুযায়ী পশ্চিম এশিয়ার উদ্দেশে মোট ৩০টি উড়ান পরিচালিত হবে। এই উড়ানগুলি দুবাই, আবুধাবি, রিয়াদ, কুয়েত, বাহরাইন, […]