Author Archives: News Desk

এসআইআর প্রক্রিয়া নিয়ে অশান্ত বসিরহাট, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

উত্তর ২৪ পরগনা : এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বসিরহাটের হাসনাবাদের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে ভোটার তালিকা থেকে ১২৫টি নাম বাতিলের অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রামবাসীরা হাসনাবাদ-লেবুখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচনের […]

সিইও কার্যালয়ের বাইরে আঁটোসাঁটো নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই জোর

কলকাতা : মঙ্গলবারের অশান্তির প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কার্যালয়ের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নির্বাচন কমিশন ফের একবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর। এজন্য কোনও খামতি রাখা হবে না। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের বাইরে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। […]

বিভিন্ন পাম্পে গ্যাসের আকাল, ভাড়া বাড়ার আশঙ্কা অটোয়

কলকাতা : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এ বার পড়তে চলেছে অটোর ভাড়ায়। দাম বাড়ল অটো এলিপিজি-র। লিটারে ১২ টাকা ২৫ পয়সা দাম বাড়ল অটো এলপিজি-র। যার জেরে বিভিন্ন রুটে অটোর ভাড়া বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার কয়েকটি রুটে অবশ্য অটোর ভাড়া বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, সংঘাত অব্যাহত। এই পরিস্থিতিতে ফের বাড়ল অটো এলপিজি-র দাম। […]

ইতিহাসের পাতায় ০১ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রতিষ্ঠা (১৯৩৫) – ভারত ১৯৩৫ সালের ১লা এপ্রিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ প্রতিষ্ঠিত হয়। হিলটন ইয়ং কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৩৪-এর অধীনে এটি যাত্রা শুরু করে। ভারতের মুদ্রানীতি নিয়ন্ত্রণ এবং ব্যাঙ্কিং ব্যবস্থার অভিভাবক হিসেবে এর ভূমিকা অপরিসীম। […]

পঞ্জিকা : ০১ এপ্রিল, ২০২৬ (বুধবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১৮ চৈত্র ১৪৩২ (বঙ্গাব্দ ১৪৩২ অনুসারে)। দ্রষ্টব্য: পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) পালিত হবে। ২. তিথি ও নক্ষত্র  তিথি: শুক্লা চতুর্দশী (রাত ০৭:১১ পর্যন্ত), এরপর পূর্ণিমা শুরু হবে। নক্ষত্র: উত্তর ফাল্গুনী (ভোর ০৩:৪৭ পর্যন্ত)। যোগ: বৃদ্ধি (ভোর ০২:২১ পর্যন্ত)। পক্ষ: শুক্ল পক্ষ। ৩. গুরুত্বপূর্ণ সময়  সূর্যোদয়: সকাল […]

বুধবার (০১ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: দিনটি মোটামুটি কাটবে। সকালে কাজের গতি কিছুটা ধীর থাকলেও পরে তা বৃদ্ধি পাবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক বিষয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই, তবে খরচের দিকে নজর রাখুন। পরিবারের পরিবেশ স্বাভাবিক থাকবে। বৃষ রাশি: দিনটি সাধারণ ভাবে কাটবে। অফিসে কারোর কথা আপনার খারাপ লাগতে পারে, তবে তা মনে না নেওয়াই ভালো। পরিবার […]

১৫ জেলার ১৭০ বক্সারের লড়াই, জাতীয় মঞ্চের লক্ষ্যে উঠে এল নতুন প্রতিভা

■ জমজমাট রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ কলকাতা : শহর কলকাতায় তিন দিনব্যাপী উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ হল ‘রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ – ২০২৬’। কলকাতা জেলা বক্সিং অ্যাসোসিয়েশন ও আলিপুর সর্বজনীন ক্লাব বক্সিং অ্যাকাডেমি (চেতলা)-র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মোট ১৫টি জেলা থেকে প্রায় ১৭০ জন বক্সার এই চ্যাম্পিয়নশিপে অংশ […]

দুঁদে আইনজীবীরা সওয়াল-জবাব ছেড়ে মেতে উঠলেন আনন্দ অনুষ্ঠানে, যেন মিলনমেলা

◆ মহিলা আইনজীবীদের এক অন্যরকম সেলিব্রেশন, কিন্তু কেন?! কলকাতা : সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সাফল্যকে সম্মান জানাতে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষেই শহরে এক ভিন্নমাত্রার উদযাপনের সাক্ষী থাকল মেয়ো রোডের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাব। বার অ্যাসোসিয়েশন লেডি অ্যাডভোকেটস অফ সিটি সেশন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট টেনিস ক্লাবের উদ্যোগে শুক্রবার আয়োজিত […]

ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ

কলকাতা : ভবানীপুরে লড়াইয়ের মঞ্চ ক্রমশ বড় হচ্ছে। সেই মঞ্চেই বিরোধী শিবির এক ‘বড় বার্তা’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে রাজনৈতিক মহলে। বিজেপির সম্ভাব্য প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রের দাবি, দিল্লি থেকে ইতিবাচক সঙ্কেত এসেছে। পরিকল্পনা অনুযায়ী, হাজরা মোড়ে প্রথমে জনসভা, তারপর সংক্ষিপ্ত রোড শো—এভাবেই এগোতে […]

‘যত খুশি রণনীতি তৈরি করো, খেলা হবে এবং জোরদার খেলা হবে’: বিষ্ণুপুর থেকে বিজেপিকে তোপ মমতার

বিষ্ণুপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের ময়দান থেকে মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আয়োজিত এক জনসভা থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিপক্ষ যত খুশি রণনীতি তৈরি করুক না কেন, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। এই নির্বাচনেও ‘খেলা হবে’ এবং সেই খেলা হবে অত্যন্ত জোরদার।” […]