Author Archives: News Desk

বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা : সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সোমবার সকাল থেকেই সিগন্যাল বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন স্কুল, কলেজ, অফিসে বেরিয়ে ট্রেনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, গোবরডাঙা স্টেশনে সিগন্যাল সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে| […]

পশ্চিম এশিয়ায় সোমবার ২০টি বিমান পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া গোষ্ঠী

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সঙ্কটের আবহে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন দুই উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার ২০টি বিমান পরিচালনা করবে। এর মধ্যে যেমন রয়েছে পূর্বনির্ধারিত বিমান, তেমনই আছে পূর্বনির্ধারিত নয় এমন উড়ানও।এয়ার ইন্ডিয়ার তরফে সোমবার জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সোমবার (৩০ মার্চ) পশ্চিম এশিয়ায় মোট ২০টি পূর্বনির্ধারিত […]

ইতিহাসের পাতায় ৩০ মার্চ

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. রাজস্থান দিবস (১৯৪৯) – ভারত ভারতের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৯ সালের এই দিনে যোধপুর, জয়পুর, জয়সলমির এবং বিকানেরের মতো বড় বড় দেশীয় রাজ্যগুলো একত্রিত হয়ে ‘বৃহত্তর রাজস্থান’ রাজ্য গঠন করেছিল। তাই প্রতি বছর ৩০শে মার্চ ‘রাজস্থান দিবস’ হিসেবে পালিত হয়। ২. আনন্দবাজার পত্রিকার প্রকাশনা (১৯২২) – ভারত ১৯২২ […]

পঞ্জিকা : ৩০ মার্চ, ২০২৬ (সোমবার)

সাধারণ তথ্য ইংরেজি তারিখ: ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বাংলা তারিখ: ১৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ পঞ্জিকা বিবরণ (দৈনিক নির্ঘণ্ট) এই দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদিন সোম প্রদোষ ব্রত পালিত হবে। তিথি: শুক্লা দ্বাদশী (সকাল ০৫:২০ পর্যন্ত), এরপর শুক্লা ত্রয়োদশী আরম্ভ। পক্ষ: শুক্ল পক্ষ। নক্ষত্র: মঘা (সকাল ১০:২৪ পর্যন্ত), এরপর পূর্বফাল্গুনী নক্ষত্র। যোগ: শূল (সন্ধ্যা ০৬:৪৫ […]

সোমবার (৩০ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আপনার জন্য দিনটি শুভ হওয়ার সংকেত দিচ্ছে। সকাল থেকেই কাজে গতি থাকবে। গত কয়েকদিন ধরে যে কাজগুলো আটকে ছিল, আজ সেগুলো সম্পন্ন করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল হবে এবং পারিবারিক পরিবেশ স্বাভাবিক থাকবে। বৃষ রাশি: আজ আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে কোনো […]

ভোটের আগে পুলিশের বড় রদবদল, ১৭০ থানার ওসি সরাল কমিশন

কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে আরও এক দফা বড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া নির্দেশে রাজ্যের মোট ১৭০টি থানার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। শুধু থানার ওসি নয়, একসঙ্গে উচ্চপদস্থ ১১ জন আধিকারিক-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসে অনুমোদন দিয়েছে […]

রাজ্যের ২৮৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে প্রার্থী অধীর

কলকাতা : অবশেষে রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করা হল। ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা সত্যি করেই এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। এ আই সি সি থেকে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র প্রার্থী হয়েছেন। মালদা […]

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর : শুটিং চলাকালীন মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকালে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময়ে জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাঁকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, […]

পশ্চিম এশিয়ায় সংকটের আবহেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, পর্যাপ্ত মজুত; জানাল কেন্দ্র

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রেক্ষাপটে দেশবাসীর উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় সরকার জানাল, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরকার নাগরিকদের গুজবে কান না দিয়ে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে সমস্ত […]

পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে : প্রধানমন্ত্রী

পালাক্কাড় : কেরলের পালাক্কাড়ের জনসভা থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও বামেদের অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তারা যেখানেই ক্ষমতায় আসে, সবকিছুরই অবনতি ঘটে। পশ্চিমবঙ্গে বামেরা কী করেছে তা গোটা দেশ জানে, এবং ভারতজুড়ে কংগ্রেস শাসনের প্রভাবও সকলে […]