Author Archives: News Desk

ইউনিভার্সিটি মাঠে জমজমাট সিএবি অনূর্ধ্ব ১৫ লিগ, চ্যাম্পিয়ন পল্লীশ্রী মধ্যমগ্রাম

■ শেষ হল সিএবি’র অনূর্ধ্ব ১৫ লিগ কলকাতা : সারা বাংলার উঠতি ক্রিকেট প্রতিভাদের মঞ্চ করে শুক্রবার ইউনিভার্সিটির মাঠে শেষ হল সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৫ লিগ। ফাইনাল ম্যাচ ঘিরে এদিন ইউনিভার্সিটি মাঠে ছিল উৎসবের আবহ। এই টুর্নামেন্টে ৪০০-রও বেশি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় পল্লীশ্রী মধ্যমগ্রাম ও সম্বরণ অ্যাকাডেমি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ […]

একসঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার জয়, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টারের সাফল্যে আশার আলো

■ তিন বছরের লড়াই শেষে সম্পূর্ণ সুস্থ ৬৭ বছরের মহিলা কলকাতা : একই সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েও অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠলেন ৬৭ বছরের এক মহিলা। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ তিন বছরের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল। এই সাফল্য ক্যান্সার চিকিৎসায় […]

ওড়িশার নয়াগড়ে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪০ জনেরও বেশি

ভুবনেশ্বর : ওড়িশার নয়াগড় জেলায় শুক্রবার গভীর রাতে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি দশপাল্লা থানা এলাকার অন্তর্গত টাকেরার কাছে হনুমান ঘাটিতে হয়। নিহতদের মধ্যে বাসের চালক এবং ৪ জন মহিলাও আছেন। নিহতরা হলেন হরি পাত্র, লক্ষ্মী পাত্র, সুপ্রভা সাহু এবং সুমতি সাহু, এঁরা সকলেই ব্রহ্মপুরের বাসিন্দা; এছাড়াও নিহতের তালিকায় […]

আগামী দিনেও ভারতীয় সেনা সাফল্যের ধারা অব্যাহত রাখবে, জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে জানালেন সেনাপ্রধান

পুরী : শনিবার পুরীর শ্রীজগন্নাথ মন্দির দর্শন করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিন মন্দির দর্শনের পর তিনি বলেন, প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে আজ পুরীর মন্দির দর্শনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার আসার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা। প্রার্থনার পর আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনী সাফল্যের […]

কলকাতার একাধিক জায়গায় হানা ইডি-র

কলকাতা : ভোটের মুখে ফের ইডি হানা কলকাতায়। শনিবার সকালে জওহরলাল নেহেরু রোডে একটি সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জমি সংক্রান্ত দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। কোনও প্রকল্প করার নাম করে জমি নিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি ভাবে অনেক জমি দখল […]

দ্বিতীয় অতিরিক্ত তালিকায় নাম তৃণমূল প্রার্থী কাজল শেখের

বীরভূম : নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকায় নাম উঠল হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখের। তেমনই জানা গেছে তৃণমূল সূত্রে। শুক্রবার রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, নাম রয়েছে কাজল শেখের। প্রথমে এসআইআর শুনানিতে ডাক পান তিনি। পরে বিবেচনাধীন তালিকায় ছিল কাজল শেখের নাম। শুক্রবার রাতে তালিকা প্রকাশ হতেই দেখা যায় […]

ইতিহাসের পাতায় ২৮ মার্চ

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. লক্ষ্ণৌ চুক্তির অনুমোদন (১৯১৬) – ভারত ১৯১৬ সালের এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক ‘লক্ষ্ণৌ চুক্তি’ স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়। এটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে হিন্দু-মুসলিম ঐক্যের এক অনন্য নিদর্শন। ২. আজাদ হিন্দ ফৌজের প্রথম সম্মেলন (১৯৪২) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে রাজবিহারী বসুর উদ্যোগে […]

পঞ্জিকা : ২৮ মার্চ, ২০২৬ (শনিবার)

◆  ইংরেজি তারিখ: ২৮ মার্চ, ২০২৬ (শনিবার) ◆ বাংলা তারিখ: ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ পঞ্জিকা বিবরণ (দৈনিক নির্ঘণ্ট) এই দিনটি ধর্মীয়ভাবে বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে বাসন্তী দশমী এবং চৈত্র নবরাত্রির পরবর্তী পর্যায়ের আচার অনুষ্ঠান পালিত হয়। ◆ তিথি: শুক্লা দশমী (সকাল ৯:১৮ পর্যন্ত), এরপর শুক্লা একাদশী আরম্ভ। ◆ পক্ষ: শুক্ল পক্ষ। ◆ নক্ষত্র: পুষ্যা […]

শনিবার (২৮ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আপনার জন্য সময়টি মোটামুটি ভালো কাটবে, তবে মন অস্থির থাকতে পারে। মানসিক ওঠানামা হতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। দাম্পত্য সুখে বৃদ্ধি হবে। চাকরিতে পরিবর্তনের সাথে উন্নতির সুযোগ মিলতে পারে। আয়ের পরিমাণও বাড়বে। বৃষ রাশি: দিনটি মিশ্র ফলদায়ক হবে। কর্মক্ষেত্রে সময়টি আপনার অনুকূলে থাকবে। আত্মবিশ্বাসের সাথে আপনার কাজগুলো সম্পন্ন হবে। কোনো […]

দেশে এলপিজি, এলএনজি ও পিএনজি-র সরবরাহ সুরক্ষিত : সুজাতা শর্মা

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে জ্বালানি পরিস্থিতি নিয়ে শুক্রবারও আন্তঃমন্ত্রক পর্যায়ে বিবৃতি দেওয়া হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে শোধনাগারগুলি পূর্ণমাত্রায় সক্রিয়। তিনি বলেন, দেশে এলপিজি, এলএনজি ও পিএনজি-র সরবরাহ সুরক্ষিত। সুজাতা শর্মা বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত ভারতের অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি সরবরাহে প্রভাব ফেলেছে। অন্যান্য পেট্রোলিয়াম […]