Author Archives: News Desk

কড়া অবস্থান ইসিআই-এর, ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি

কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং […]

বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, মন্তব্য মমতার

পুরুলিয়া : বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মাছ খাওয়া হয় না। বিজেপি এলে আপনারা মাংস বা ডিম খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনও ধর্মে বিশ্বাস করে না। এই লোকজন দাঙ্গা উস্কে দেয়। দাঙ্গা উস্কে দিয়ে তারা […]

বাংলা দখলের জন্য এত হ্যাংলা কেন, বিজেপিকে কটাক্ষ মমতার

পুরুলিয়া : পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের জনসভা থেকে মমতা বলেন, কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘‘ বাংলা দখলের জন্য […]

মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দেশবাসীকে ফের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে আমাদের প্রতিবেশী অঞ্চলে গত এক মাস ধরে এক ভয়াবহ যুদ্ধ চলছে। লক্ষ লক্ষ পরিবারের আত্মীয়-স্বজন এই দেশগুলিতে বাস করেন, বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলে কাজ করেন। সেখানে থাকা ১ কোটিরও বেশি ভারতীয়কে […]

‘রাজা চাই না’, আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু

ওয়াশিংটন : আমেরিকায় ফের বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শনিবার থেকে শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাস থেকে এই আন্দোলন চলছে। শনিবার তার তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামলেন মার্কিন নাগরিকেরা। স্লোগান তুললেন, ‘আমেরিকায় রাজা চাই না’। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী ‘নো কিংস’ […]

কসবায় ফের হত্যাকাণ্ড, স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার স্বামী

কলকাতা : কসবায় ফের হত্যাকাণ্ড। এবার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোরে কসবার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম বিনোদ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরত। স্ত্রী স্বপ্নার কাছে টাকা চাইত। টাকা না-দিলে অশান্তিও করত। শনিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে […]

নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে সোমবার আলোচনা লোকসভায়

নয়াদিল্লি : নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে সোমবার আলোচনা হবে লোকসভায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশাল-মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। নকশালমুক্ত ভারত গড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই বছরের ৩১ মার্চ। মঙ্গলবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। তার একদিন আগে, সোমবার নকশাল-মুক্ত ভারত অভিযান নিয়ে বিশেষ আলোচনা হবে লোকসভায়। লোকসভার কার্যসূচি অনুযায়ী, নকশালবাদ নির্মূলের প্রচেষ্টা নিয়ে আলোচনার […]

ইতিহাসের পাতায় ২৯ মার্চ

ঐতিহাসিক ঘটনাবলি (Historical Events) ১. সিপাহি বিদ্রোহের সূচনা ও মঙ্গল পাণ্ডে (১৮৫৭) – ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় দিন। এই দিনে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সেনানিবাসে সিপাহি মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের ওপর আক্রমণ চালিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এটিই ১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা হিসেবে গণ্য করা হয়। ২. […]

পঞ্জিকা : ২৯ মার্চ, ২০২৬ (রবিবার)

* ইংরেজি তারিখ: ২৯ মার্চ, ২০২৬ (রবিবার) * বাংলা তারিখ: ১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ পঞ্জিকা বিবরণ (দৈনিক নির্ঘণ্ট) এই দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে কামদা একাদশী পালিত হবে। * তিথি: শুক্লা একাদশী (সকাল ০৭:১০ পর্যন্ত), এরপর শুক্লা দ্বাদশী আরম্ভ। * পক্ষ: শুক্ল পক্ষ। * নক্ষত্র: অশ্লেষা (দুপুর ১২:০১ পর্যন্ত), এরপর মঘা নক্ষত্র। * […]

রবিবার (২৯ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আপনার জন্য দিনটি মোটামুটি ভালো কাটবে। সকাল থেকে কাজের চাপ থাকতে পারে, তবে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। চাকরিজীবীরা কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। আটকে থাকা কোনো ফাইল বা প্রজেক্টে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশের উন্নতি হবে এবং আর্থিক দিক থেকে স্বস্তি মিলতে পারে। বৃষ রাশি: দিনটি আপনার জন্য স্বাভাবিক […]