Author Archives: News Desk

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিমানভাড়ায় বড়সড় বৃদ্ধির আশঙ্কা

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম ব্যাপক বেড়েছে। বিগত এক মাসে এই জ্বালানির দাম ১০০ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় বিমান পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম ২০ ফেব্রুয়ারি যেখানে ব্যারেল প্রতি প্রায় ৯৫.৯০ ডলার ছিল, তা বর্তমানে বেড়ে প্রায় ১৯৭ ডলারে পৌঁছেছে। এর […]

বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন যুবক, গ্রেফতার ৪ অভিযুক্ত

কলকাতা : কলকাতার বাঘাযতীনে বন্ধুর আবাসনে খুন হলেন এক যুবক। মৃতের নাম – রাহুল দে (৩৫)। বুধবার রাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। তাঁকে ফ্ল্যাটে ডেকেছিলেন বন্ধু জিৎ মুখোপাধ্যায়। রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী ফ্ল্যাটে ঢোকে বলে দাবি করেছে জিতের পরিবার। তার পরই তারা গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে […]

২৮ মার্চ পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে পেশ করবেন চার্জশিট

কলকাতা : নির্বাচনী ইস্তাহার প্রকাশের আগে তৃণমূলের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই ‘চার্জশিট’ প্রকাশ করবেন। তাতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকবে। বিজেপি সূত্রের খবর, শনিবার, ২৮ মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। তিনি তৃণমূল […]

ঊর্ধ্বমুখী পারদ; গরম অনুভূত কলকাতায়, সপ্তাহান্তেই বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গরম বেশ ভালোই অনুভূত হচ্ছে। এরইমধ্যে সুখবর হল, সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে সোমবার থেকে ফের বৃষ্টি হতে […]

ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রা, গেরুয়া পতাকা নিয়ে হাঁটলেন শুভেন্দু

কলকাতা : রাজ্যে ভোটের আবহে বৃহস্পতিবার ভবানীপুরে আয়োজিত হল রামনবমীর শোভাযাত্রা। তাতে অংশ বহু সংখ্যক মানুষ। ভবানীপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। রাজ্যজুড়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই রামনবমীর শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশ […]

হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি : হরমুজ প্রণালী ভারতের জন্য উন্মুক্ত, জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, মিত্র দেশ ভারতকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছি আমরা। পশ্চিম এশিয়া সংঘাতের আবহে ভারতের জন্য এটা বড় কূটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ছাড়াও চিন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান-সহ মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দিয়েছে […]

অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, মৃত্যু ১৩ জনের

মার্কাপুরম: অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রায়াবরমের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্ল্যাব কোয়ারির কাছে একটি বেসরকারি ট্র্যাভেল বাসের সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মার্কাপুরমের ডিএসপি ডঃ ইউ. নাগরাজু জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পুলিশ […]

রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা

অযোধ্যা : রামনবমী উপলক্ষ্যে পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে রামনগরী অযোধ্যা। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের আগমন হয় অযোধ্যায়। বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা ও রামলালার দর্শন করেন। এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে, জ্যোতিষাচার্য পণ্ডিত রাকেশ তিওয়ারি বলেন, “সমস্ত ‘সংযোগ’ ২৭ তারিখে ঘটছে, তাই রাম নবমী ২৭ মার্চ – শুক্রবার পালিত হবে। অযোধ্যার […]

আরবে তীব্র ঝড়-বৃষ্টির সতর্কবার্তা, দুবাই ও আবুধাবিতে জনজীবন বিপর্যস্ত, বাড়ছে উদ্বেগ

■ দুবাই থেকে স্বস্তিকা কুমার মধ্যপ্রাচ্যে সংঘাতের মাঝেই নতুন বিপদের ভ্রূকুটি, ৩ দিনের সতর্কতা জারি ইরান ও ইজরায়েল-এর মধ্যে চলা উত্তেজনার আবহে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল ইতিমধ্যেই তটস্থ। তার মধ্যেই এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরশাহিতে আবারও জারি হয়েছে খারাপ আবহাওয়ার সতর্কতা। আবহাওয়া দফতর […]

অভিষেক ডালমিয়ার ডাকে অসুস্থ বাবাকে রেখেই ‘মিনি আইপিএল’-এর ফাইনালে বোর্ড সভাপতি মিঠুন মানহাস

◆ এনসিসি বেবি লিগ চ্যাম্পিয়ন পল্লীশ্রী ক্রিকেট অ্যাকাডেমি কলকাতা : আইপিএল শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, কিন্তু তার আগেই বসন্তের কলকাতা সাক্ষী থাকল এক ‘মিনি আইপিএল’-এর আবহে। খুদে ক্রিকেটারদের দাপটে জমে উঠল এনসিসি বেবি লিগ ২০২৬-এর ফাইনাল, যা বাংলার জুনিয়র ক্রিকেটে এক নতুন দৃষ্টান্ত গড়ল। তবে দিনের আসল চর্চার কেন্দ্রবিন্দু শুধু খেলা নয়, বরং […]