বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা : সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সোমবার সকাল থেকেই সিগন্যাল বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন স্কুল, কলেজ, অফিসে বেরিয়ে ট্রেনে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। রেল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, গোবরডাঙা স্টেশনে সিগন্যাল সমস্যার জেরেই ট্রেন চলাচল ব্যাহত হয়েছে| সঠিক সময়ে ট্রেন না আসায় স্টেশনে স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।

তবে রেল সূত্রে খবর, এই মুহূর্তে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে ট্রেন, দাবি যাত্রীদের। সঠিক সময়ে ট্রেন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

রেল সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা স্টেশনের সিগন্যাল পয়েন্টে ত্রুটি ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। এর জেরে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। সকালের ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে প্রচুর ভিড় দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =