বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পদ্ম শিবিরে যোগদি লেন কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্ব ও হেভিওয়েট কার্যকর্তাদের উপস্থিতিতেআ নুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি।

এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী তথাবা লুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং দলের জাতীয় মহাসচিব অরুণ সিং সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব।

রাজনৈতিক মহলের জল্পনা অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে লিয়েন্ডার পেজকে এরাজ্যের কোনও একটি কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। সুত্রের খবর, নদিয়া জেলা সদরের একটি বিধানসভা আসন থেকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। তবে দলের পক্ষ থেকে এখনও তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবারই বিজেপির পক্ষ থেকে চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ১৪ জন প্রার্থীর নাম রয়েছে। এখনও পর্যন্ত ছয়টি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, অল্প সময়ের ব্যবধানেই বিজেপি তাদের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে এবং সেখানে লিয়েন্ডার পেজের নাম থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। টেনিস কোর্টে বিশ্বজয় করার পর এবার রাজনীতির ময়দানে লিয়েন্ডার পেজের এই নয়া ইনিংস বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং ডঃ সুকান্ত মজুমদার।

রিজিজু বলেন, “এটি উদযাপনের একটি মুহূর্ত, কারণ কিংবদন্তি লিয়েন্ডার বিজেপিতে যোগ দিয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনি বিজেপির মঞ্চে আরও বড় ইনিংস খেলবেন। আপনার বিজেপিতে যোগদান ‘খেলো ইন্ডিয়া’ আন্দোলনকে আরও গতি দেবে।”

ডঃ সুকান্ত মজুমদার বলেন, আমি টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজকে বিজেপিতে স্বাগত জানাই। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। তিনি তাঁর টেনিস দিয়ে বাংলার যুবকদের অনুপ্রাণিত করেন। আসন্ন নির্বাচনে তিনি আমাদের দলকে আরও শক্তিশালী করবেন। স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখন গেরুয়া ঢেউ বইছে। লিয়েন্ডার হলেন উনিশ শতকের প্রখ্যাত বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের সরাসরি বংশধর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =