Author Archives: News Desk

লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, মঞ্চ থেকে বার্তা অভিষেকের

কলকাতা : তাঁরা লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। মঙ্গলবার বিড়লা তারামন্ডলের সামনে কালীঘাট তৃণমূলের ‘শহিদ স্মরণ’ সমাবেশে মঞ্চ থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন। শাসকদল বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানান তিনি। কথা দেন, বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবেন৷ পাশাপাশি তিনি এদিন কড়া হুঁশিয়ারি দেন দলত্যাগীদেরও। সভা আয়োজনে […]

সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি : পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তাঁর পছন্দের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, সফদরজং হাসপাতাল থেকে ওয়াংচুককে তাঁর সমস্ত চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র-সহ মেদান্তয় স্থানান্তর করতে হবে। তবে তাঁকে মেদান্ত হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত নজরদারিতে রাখতে হবে এবং তাঁদের […]

‘ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই’, ঋতব্রতদের দলে না-নেওয়ার ঘোষণা মমতার

কলকাতা : “সব চোরগুলো চলে গিয়েছে। বেঁচে গিয়েছি।” মঙ্গলবার ২১শের মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই তিনি দাবি করেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে। এই সূত্রে তাঁর সংযোজন, “ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছু ক্ষণের জন্য চুপ রাখা যায়।” ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। […]

দ্বিতীয় দিনেও ব্যাহত সংসদের কাজকর্ম, দিনের মতো মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ব্যাপক হৈচৈযের জন্য সংসদের উভয়কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন। সভার কাজ শুরু হওয়ার প্রথম থেকেই নিট পরীক্ষার প্রশ্নফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সাংসদরা হট্টগোল করেন। প্রথমে দুপুর বারোটা […]

বিমান যোগাযোগের ক্ষেত্রে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : বিমান যোগাযোগের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় পরিবহণের এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। তাঁর দাবি, বালুরঘাট, মালদা এবং পুরুলিয়ায় তিনটি ডোমেস্টিক বিমানবন্দর নির্মাণের জন্য অর্থ দিতে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার। কল্যাণীতে হতে চলেছে অত্যাধুনিক মানের এয়ারপোর্ট। রাজ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে শিল্পক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য […]

কসবাতে ৫০টি নুতন এসি বাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : রাজ্য পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার। মঙ্গলবার কসবায় ৫০টি নতুন এসি বাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্যে আরও ইলেকট্রিক বাস চালু করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দেশের ১৭তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা। পাশাপাশি কলকাতা মেট্রো পরিষেবার আরও সম্প্রসারণের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব […]

অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াংচুক, জানালেন অভিজিৎ দীপকে

নয়াদিল্লি : অনশন চালিয়ে যাবেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, মঙ্গলবার এ কথা জানালেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে| এদিন তিনি সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) সোনম ওয়াংচুক তাঁর অনশন ভাঙতে যাচ্ছিলেন। আমরা অনেক কষ্টে তাঁকে রাজি করিয়েছিলাম। গতকাল ছিল তাঁর অনশনের ২৩-তম দিন। আমরা তাঁকে বলেছিলাম, স্যার, দয়া করে আপনার অনশন ভঙ্গ করুন; আমরা আপনার […]

সিকিমের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃত ৭, অব্যাহত উদ্ধারকাজ

গ্যাংটক : সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সমরদং-এ নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধারে মঙ্গলবারও অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনএইচপিসি)-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে ২৫ জনেরও বেশি শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা […]

ইতিহাসের পাতায় ২১ জুলাই

 ১. ভারতের রাজনীতিতে নারী শক্তির উত্থান ২০০৭ (ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচন): ২০০৭ সালের ২১ জুলাই প্রতিভা দেবীসিং পাতিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন। তিনি ভারতের ১২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম নারী ছিলেন। ২. বিশ্ব রাজনীতি ও প্রথম নারী […]

পঞ্জিকা : ২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার)

 সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় সপ্তমী তিথি (সকাল ০৭:১৫ মিনিট পর্যন্ত), তারপর অষ্টমী তিথি শুরু। নক্ষত্র: স্বাতী নক্ষত্র (ভোর ০৪:৫০ মিনিট পর্যন্ত), তারপর বিশাখা নক্ষত্র শুরু। যোগ: সিদ্ধ যোগ (ভোর ০৪:৩০ মিনিট পর্যন্ত), তারপর সাধ্য যোগ শুরু। করণ: […]