Author Archives: News Desk

মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বাড়বে এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে। বৃষ (Taurus): ব্যবসায়ীদের জন্য আগামীকাল অত্যন্ত লাভজনক একটি দিন। নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের কথা আলোচনা হতে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। মিথুন (Gemini): আপনার সৃজনশীল চিন্তাভাবনা […]

২১ জুলাইয়ের রিপোর্ট, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা : ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের ঘটনার তদন্তে কমিশন রিপোর্টের অংশ উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘সেই সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি হয়তো আগামীকাল কালীঘাট তৃণমূলের হয়ে শহিদ দিবস পালন করতে যাবেন৷’ শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে একুশে জুলাইয়ের সবথেকে বড় সাক্ষী হিসেবে মনে করতেন৷ […]

২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে মমতাকে হুঁশিয়ারি মদন মিত্রর

কলকাতা : তারামণ্ডলের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই গন্ডগোল হলে গুলি চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র। তাঁকে ‘চমকে’ লাভ হবে না। নাম ধরে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। জানিয়ে দিলেন, প্রাণের ভয় তাঁর নেই। অভিষেককে ‘অপরাধী’ বলতেও ছাড়েননি মদনবাবু। এ-ও […]

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে বড় আইনি ধাক্কা কালীঘাট তৃণমূল কংগ্রেসের

কলকাতা : হাইকোর্টে বড় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে যে অন্তর্বর্তী আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এই সংক্রান্ত নির্দেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত ফ্রিজ অবস্থাতেই থাকছে দলের অ্যাকাউন্টগুলি। ইডির তরফ থেকে সর্বভারতীয় তৃণমূল […]

মন্ত্রীদের ফাইলের দ্রুত নিষ্পত্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ

কলকাতা : বিধায়কদের আর্জি বা এলাকার কোনও সমস্যা নিয়ে মন্ত্রীদের ফাইল আর দিনের পর দিন লাল ফিতের ফাঁসে আটকে পড়ে থাকবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নজিরবিহীন ঘোষণায় সোমবার রীতিমতো শোরগোল পড়ে বিধানসভায়। বিধায়কদের করা যেকোনও আবেদনের নিষ্পত্তি করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়ার ওপর এবার থেকে সরাসরি নজরদারি চালাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। […]

শ্রাবণের প্রথম সোমবারেই ভক্তদের ঢল তারকেশ্বরে

হুগলি : শ্রাবণের প্রথম সোমবার। আর সেই শুভ তিথিতেই কার্যত জনসমুদ্রে পরিণত হল শৈবতীর্থ তারকেশ্বর। এদিন ভোর রাত থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নামে বাবা তারকনাথের দরবারে। শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে বাঁক কাঁধে গঙ্গাজল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে শিবের জয়গান করতে করতে তারকেশ্বরের উদ্দেশে রওনা দেন ভক্তরা। প্রথম সোমবারকে ঘিরে গোটা তারকেশ্বর জুড়ে […]

অভিষেককে বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দিল না হাই কোর্ট

কলকাতা : চোখের চিকিৎসা করানোর জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানাল, রক্ষাকবচের মেয়াদ বাড়লেও এখনই বিদেশ যেতে পারবেন না অভিষেক। এসএসকেএম হাসপাতালে তাঁকে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে এসএসকেএম-এ অভিষেকের চোখের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও […]

ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যমৃত্যু, নিজের কার্যালয় কক্ষে ডিজিপি…

আগরতলা : রহস্যমৃত্যু ত্রিপুরার পুলিশ-প্রধান (ডিজিপি) আইপিএস অনুরাগ ধনকরের। ডিজিপির মৃত্যুকে কেন্দ্র্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সব মহলে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। জানা গেছে, আজ সোমবার সকালে আগরতলায় রাজ্য পুলিশের সদর দফতরে তাঁর নিজের কার্যালয় কক্ষে ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খবরটি সঙ্গে সঙ্গে চাউর হয়ে যায় […]

সিজেপি-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লিতে। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করে। এর অংশ হিসেবে ৫ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনা হয় জলকামানও। ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ […]

পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর কিছু নেই : শমীক ভট্টাচার্য; প্রতিক্রিয়া মহুয়ার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর কিছু নেই, সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূল বলে আর কিছু নেই। খুঁজলেও তাদের আর পাওয়া যাবে না। হাতেগোনা যাদের দেখা মিলছে, তারা হেলমেট পরে ঘুরছে; কারণ সাধারণ মানুষ তো বটেই, নিজেদের দলের লোকেরাও তাদের দিকে ডিম […]