তিরুঅনন্তপুরম : মাঝরাতে ফুটবলের মহারণ, আর তারপরের দিন সকালেই স্কুল! কীভাবে সম্ভব? এই চিন্তায় যখন ঘুম উড়েছিল কেরলমের পড়ুয়াদের, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এল ভি ডি সতীশন-সরকার। ফুটবল বিশ্বকাপের ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করার জন্য সোমবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল কেরলম সরকার। রবিবার কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে […]
Author Archives: News Desk
কলকাতা : আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ […]
উত্তর ২৪ পরগনা : উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায় সিআইডির অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন মহিলার গতিবিধির উপর নজর রেখে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সিআইডি। তাঁর কাছ থেকে প্রায় ২০০ রাউন্ড কার্তুজ, ৬টি আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।তদন্তকারীদের সূত্রে […]
উত্তর ২৪ পরগনা :- উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মুখ ঢেকে মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে এসে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায়।বোমার বিকট শব্দে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে […]
জম্মু : খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জেরে সাময়িকভাবে স্থগিত করা হলো অমরনাথ ও মাতা বৈষ্ণোদেবী যাত্রা| আইএমডি খারাপ আবহাওয়ার পূর্বাভাস জারি করার পর, প্রশাসনের তরফে রবিবার থেকে পহেলগাম এবং বালতাল উভয় রুটেই অমরনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীরের ডিভিশনাল […]
নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অতিভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে| সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে| এছাড়াও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে| রবিবার এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ| সেইসঙ্গে জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে দিল্লি থেকে জম্মুতে […]
১. ভারতের স্বাধীনতা সংগ্রাম ও অর্থনীতির মোড় পরিবর্তন ১৮২৭ (শহীদ মঙ্গল পাণ্ডের জন্ম): ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের বা সিপাহী বিদ্রোহের অগ্রদূত ও প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে আজকের দিনে উত্তরপ্রদেশের ব্যালিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তাঁর তোলা বিদ্রোহের আওয়াজই পুরো ভারতবর্ষে স্বাধীনতার প্রথম মহাবিপ্লবের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিল। ১৯৬৯ (১৪টি বাণিজ্যিক […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় ষষ্ঠী তিথি (রাত ০৩:২৯ মিনিট পর্যন্ত), তারপর সপ্তমী তিথি শুরু। নক্ষত্র: উত্তর ফাল্গুনী নক্ষত্র (সন্ধ্যা ০৬:১১ মিনিট পর্যন্ত), তারপর হস্তা নক্ষত্র শুরু। যোগ: পরিঘ যোগ (সন্ধ্যা ০৭:২১ মিনিট পর্যন্ত), তারপর শিব যোগ শুরু। […]
মেষ (Aries): আগামীকাল কোনো সুসংবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের নতুন সুযোগ তৈরি হবে। বন্ধুদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বৃষ (Taurus): দীর্ঘমেয়াদী কোনো আর্থিক বিনিয়োগের জন্য আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। তবে কাজের ব্যস্ততার মাঝেও নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। মিথুন (Gemini): আপনার মিষ্টি স্বভাব […]
নয়াদিল্লি : দিল্লির যন্তর-মন্তরে টানা ২০ দিন ধরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করানোর পর বিক্ষোভ চলাকালীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের গায়ে শনিবার এক মহিলা কালি ছুড়ে মারেন। ঘটনায় বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে অভিজিৎ দীপকে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, শনিবার সকালে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে দিল্লি পুলিশ জোর করে […]










