রাত জেগে ফুটবলের মহারণ, সোমবার ছুটি ঘোষণা কেরলমের শিক্ষা প্রতিষ্ঠানে

তিরুঅনন্তপুরম : মাঝরাতে ফুটবলের মহারণ, আর তারপরের দিন সকালেই স্কুল! কীভাবে সম্ভব? এই চিন্তায় যখন ঘুম উড়েছিল কেরলমের পড়ুয়াদের, ঠিক তখনই ত্রাতা হয়ে এগিয়ে এল ভি ডি সতীশন-সরকার। ফুটবল বিশ্বকাপের ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করার জন্য সোমবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল কেরলম সরকার।

রবিবার কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, আর্জেন্টিনা বনাম স্পেনের এই মহারণের আগে ফুটবলের চরম উন্মাদনায় মেতে উঠেছে কেরলম।

আমাদের তরুণ ফুটবল ভক্তরা যাতে স্কুল বা কলেজের চিন্তা ছাড়াই মধ্যরাতের (রবিবার) এই রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করতে পারে, সেজন্য সরকার আগামীকাল (সোমবার) সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। জেগে থাকুন, উল্লাস করুন আর মন ভরে খেলা উপভোগ করুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =