সিজেপি প্রধান অভিজিৎ দীপকের গায়ে কালি নিক্ষেপ, যন্তর-মন্তরে উত্তেজনা

নয়াদিল্লি : দিল্লির যন্তর-মন্তরে টানা ২০ দিন ধরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করানোর পর বিক্ষোভ চলাকালীন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দীপকের গায়ে শনিবার এক মহিলা কালি ছুড়ে মারেন। ঘটনায় বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে অভিজিৎ দীপকে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন, শনিবার সকালে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে দিল্লি পুলিশ জোর করে সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেছে। তিনি জানান, এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলবে এবং শনিবার থেকেই তাঁরা নতুন করে অনশনে বসবেন। দেশবাসীর উদ্দেশে তাঁর আবেদন, আন্দোলন যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকে এবং কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ না করেন।

অন্যদিকে, দিল্লি পুলিশ সিজেপি-র কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণভাবে যন্তর-মন্তর খালি করার অনুরোধ জানিয়েছে।

প্রসঙ্গত, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি-র নেতৃত্বে যন্তর-মন্তরে আন্দোলন চলছে। সংগঠনের পক্ষ থেকে আগামী ২০ জুলাই সংসদ অভিযান-এরও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =