এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূল-ত্যাগী সাংসদদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ কিরেণ রিজিজুর

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র সাংসদরা| সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রবিবারের এই বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। এনসিপিআই-এর মুখ্য সচেতক ডাঃ কাকলি ঘোষ দস্তিদারকেও বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ করেছেন রিজিজু।

কিরেণ রিজিজু শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন| তাতে বলা হয়েছে, এনসিপিআই-কে স্বীকৃতি দেওয়ার জন্য যে অনুরোধ জানানো হয়েছিল লোকসভার অধ্যক্ষের কাছে, তা বিবেচনাধীন রয়েছে| তা সত্ত্বেও সুচারুভাবে সংসদ পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য তাঁদের (এনসিপিআই-এর সাংসদদের) সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এও বলেন, তাঁদের উপস্থিতিতে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর তৃণমূল কংগ্রেস ত্যাগ করে অনামী রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ ২০ জন তৃণমূল সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =