Author Archives: News Desk

আলোচনা বন্ধ করতে শর্ত চাপানো ঠিক নয়, কোনও ইস্যু থেকে সরকার পালায় না: কিরেন রিজিজু

নয়াদিল্লি : সংসদে চলতে থাকা অচলাবস্থা নিয়ে বিরোধীদের নিশানা করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধীরা আলোচনার সময় নিজেদের বক্তব্য রাখতে পারেন। কিন্তু আলোচনা বন্ধ করার জন্য শর্ত চাপানো গণতান্ত্রিক পরম্পরার পরিপন্থী। বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, সংসদে আলোচনা হলে প্রত্যেক সাংসদের নিজের বক্তব্য রাখার পূর্ণ অধিকার রয়েছে। […]

সুরক্ষাজনিত কারণে দিল্লিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

নয়াদিল্লি : সুরক্ষাজনিত কারণে দিল্লিতে পরবর্তী নির্দেশ পর্যন্ত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটি, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। দিল্লি মেট্রো রেল […]

ছাত্রদের পাশে বিরোধীরা, কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ

নয়াদিল্লি : নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা এই প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের […]

পার্ক স্ট্রিটে রাস্তা জুড়ে দোকানদারি নিয়ে সতর্ক করলেন পুরমন্ত্রী

কলকাতা : ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করেন, ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দোকান যেন ভাঙা না হয়। হকারদের সতর্ক করেন, ২৪ ঘণ্টার মধ্যে তারা যেন তা ঠিক করে নেন। একইসঙ্গে […]

ইতিহাসের পাতায় ২২ জুলাই

১. ভারতের স্বাভিমান ও জাতীয় পতাকার স্বীকৃতি ১৯৪৭ (জাতীয় পতাকার আনুষ্ঠানিক অনুমোদন): ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতের গণপরিষদে (Constituent Assembly) সর্বসম্মতিক্রমে বর্তমান ত্রিবর্ণরঞ্জিত (গেরুয়া, সাদা ও সবুজ) এবং কেন্দ্রস্থলে ২৪টি অরযুক্ত অশোক চক্র সংবলিত পতাকাটিকে স্বাধীন ভারতের অফিসিয়াল জাতীয় পতাকা (National Flag of India) হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। পিঙ্গালি ভেঙ্কটায়ার নকশা করা পতাকার ওপর […]

পঞ্জিকা : ২২ জুলাই, ২০২৬ (বুধবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৩ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় অষ্টমী তিথি (সকাল ০৮:১০ মিনিট পর্যন্ত), তারপর নবমী তিথি শুরু। নক্ষত্র: বিশাখা নক্ষত্র (সকাল ০৬:১৫ মিনিট পর্যন্ত), তারপর অনুরাধা নক্ষত্র শুরু। যোগ: সাধ্য যোগ (সকাল ০৪:৪৫ মিনিট পর্যন্ত), তারপর শুভ যোগ শুরু। করণ: […]

বুধবার (২২ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা শুরুর জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। স্বাস্থ্যের প্রতি কিছুটা যত্ন নেওয়া প্রয়োজন। বৃষ (Taurus): ব্যবসায়িক দিক থেকে দিনটি বেশ অনুকূল ও লাভজনক। পারিবারিক জীবনে শান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকবে। পুরনো কোনো অমীমাংসিত বিষয় মিটে যেতে পারে। মিথুন (Gemini): হঠাৎ অর্থলাভের বা আটকে […]

কংগ্রেসের একুশের মঞ্চেও ফাটল, অধীরের সামনেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্লোগান

কলকাতা : ২১শে কংগ্রেসের শহিদ স্মরণের কর্মসূচিতেও স্পষ্ট দলের ফাটল! এদিন শহিদ স্মরণের মঞ্চেই ছিলেন দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। দলের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী দুই বিধায়ককে নিয়ে সেখানে পৌঁছতেই ‘শুভঙ্কর সরকার জিন্দাবাদ’ স্লোগান তোলেন কর্মীদের একাংশ। যদিও এই ভিড় দেখে শুভঙ্করবাবুকে দরাজ সার্টিফিকেট দেন অধীরবাবু। অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের মতাদর্শগত ও কৌশলগত দ্বন্দ্ব […]

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, পাবেন ৪ থেকে ৬০ বছর বয়সীরা

নয়াদিল্লি : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’-কে বাজারজাত করার অনুমোদন করেছে। ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিনের এই অনুমোদন জনস্বাস্থ্য ক্ষেত্রে এক বড় মাইলফলক। কিউডেঙ্গা টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী মানুষের জন্য অনুমোদন পেয়েছে। ভারতের সেন্ট্রাল […]

দল ভাঙানোর চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের বিদ্রোহী নেতা অনুব্রত

কলকাতা : মেয়ো রোডের সমান্তরাল একুশের মঞ্চ থেকেই দল ভাঙানোর চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের ওজনদার নেতা অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। মানুষের জন্য এই দল সব সময় লড়ে এসেছে এবং ভবিষ্যতেও লড়বে। অনুব্রতর কথায়, “তৃণমূলকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। তৃণমূল আরও বড় হবে, সবার পাশে […]