Author Archives: News Desk

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র

কলকাতা : পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্ত আরও জোরদার হয়েছে। শুক্রবার তৃণমূল নেতা মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি কার্যালয়ে গিয়ে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে শুভরূপ মিত্র। সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ ইডি দফতরে পৌঁছান অর্চনা মিত্র। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে, […]

News Update : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, সরকারের সঙ্গে বৈঠকের পরও জারি আন্দোলন

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে শুক্রবার নয়াদিল্লির ভিপি পটেল হাউসে বৈঠক করলেন ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠকের পর সিজেপি জানিয়েছে, তাদের দুই দাবিতে সরকার নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও অনড় তারা। বৈঠকের পর সিজেপির জাতীয় […]

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আইনের ঊর্ধ্বে কেউ নয়, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’…” শুক্রবার সমাজ মাধ্যম ফেসবুকে এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন সমাজ মাধ্যমে লেখেন, “পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা সাধারণ মানুষকে হয়রানি, কোনও অবস্থাতেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সম্পূর্ণ স্বচ্ছ, […]

দেশজুড়ে ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিজেপির

নয়াদিল্লি : দেশব্যাপী ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া অভিযান ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভিযান প্রধান অভিজিৎ দীপকে বলেন, “দেশের যুবসমাজের দাবি খুবই সহজ ও স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ চলবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা সরকার যদি […]

পুরুলিয়ায় ফের ইডি-র অভিযান

পুরুলিয়া : ফের রাজ্যে ইডি-র হানা। শুক্রবার সকালে পুরুলিয়ায় হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা| পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়ার একটি হোটেলে এ দিন আচমকা হানা দেন তাঁরা। জানা গেছে, ওই হোটেলের মালিকের বাড়িতেও শুক্রবার তল্লাশি চালান ইডি-র আধিকারিকেরা। ইডি-র আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। তাঁরা এলাকা ঘিরে ফেলেন। হঠাৎ কেন এই অভিযান, সেই বিষয়ে […]

শনিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দিয়ে ডুরান্ড কাপ শুরু

কলকাতা : শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৩৫-তম ডুরান্ড কাপ। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড এফসি, সিআইএসএফ প্রোটেক্টরস। গ্রুপ বি: মহামেডান এসসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাঘপত এফসি, সামালেশ্বরী স্পোর্টিং। গ্রুপ সি: জামশেদপুর এফসি, এসসি দিল্লি, ইন্ডিয়ান […]

শুক্রবার সকাল থেকে বন্ধ দিল্লির ১৭টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : দিল্লির মোট ১৭টি মেট্রো স্টেশন শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। ডিএমআরসি-র তরফে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছিল এই বিষয়ে| এও জানানো হয়, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই স্টেশনগুলি সাধারণের জন্য বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকে বন্ধ থাকার তালিকায় রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল […]

২৬ দিনের অনশন ভাঙার কথা জানালেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। ওয়াংচুক জানান, “এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে […]

ইতিহাসের পাতায় ২৪ জুলাই

১. বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি ১৯৮০ (মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ): বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব উত্তম কুমার ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে পরলোকগমন করেন। ‘নায়ক’, ‘সপ্তপদী’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘দেয়া নেয়া’-সহ অসংখ্য কালজয়ী সিনেমার এই মহানায়কের প্রয়াণ বাংলা সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি ছিল। ২. আধুনিক ভারতীয় অর্থনীতির ঐতিহাসিক মোড় ১৯৯১ (ভারতের অর্থনৈতিক উদারীকরণের […]

পঞ্জিকা : ২৪ জুলাই, ২০২৬ (শুক্রবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৩ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় দশমী তিথি (সকাল ১০:১৫ মিনিট পর্যন্ত), তারপর একাদশী তিথি শুরু। নক্ষত্র: জ্যেষ্ঠা নক্ষত্র (সকাল ০৯:১০ মিনিট পর্যন্ত), তারপর মূলা নক্ষত্র শুরু। যোগ: শুক্ল যোগ (সকাল ০৬:০০ মিনিট পর্যন্ত), তারপর ব্রহ্ম যোগ শুরু। করণ: […]