সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ১০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় দ্বাদশী তিথি (দুপুর ০১:৫৮ মিনিট পর্যন্ত), তারপর ত্রয়োদশী তিথি শুরু। নক্ষত্র: জ্যেষ্ঠা নক্ষত্র (সকাল ০৭:৩৫ মিনিট পর্যন্ত), তারপর মূলা নক্ষত্র শুরু। যোগ: ইন্দ্র যোগ (রাত ১০:০৫ মিনিট পর্যন্ত), তারপর বৈধৃতি যোগ শুরু। করণ: […]
Author Archives: News Desk
মেষ (Aries): ছুটির দিনে পরিবারের সদস্যদের সাথে গুণমানসম্পন্ন সময় কাটবে। পুরনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিন্তাভাবনা করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ (Taurus): পারিবারিক দিক থেকে দিনটি বেশ শুভ। বন্ধুদের সাথে আড্ডা বা ভ্রমণের যোগ রয়েছে। হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারেন যা আনন্দ বাড়াবে। মিথুন (Gemini): শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা বোধ করবেন। সৃজনশীল কাজে […]
বীরভূম : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটিতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শনিবার একটি বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে। তল্লাশি অভিযান চালিয়ে ২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট এবং একাধিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এত বিপুল […]
নয়াদিল্লি : কেন্দ্রের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। সিজেপির তরফে জানানো হয়েছে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় তাদের তিনটি প্রধান দাবির বিষয়ে সমঝোতা হয়েছে। তবে বৃহত্তর […]
কলকাতা : বিগত সরকারের আমলে প্রশাসনিক অতিসক্রিয়তা, পুলিশি অত্যাচার এবং সাধারণ মানুষের ওপর অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্র দফতরের একাধিক স্পর্শকাতর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জে রাজবংশী যুবক হত্যা, প্রাক্তন আইপিএস-কে হেনস্থা এবং ধর্মীয় অনুষ্ঠানে অসংবেদনশীল আচরণের মতো ঘটনায় যুক্ত থাকা একজন আইপিএস আধিকারিক-সহ একাধিক পুলিশকর্মীকে বরখাস্ত […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভায় শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরগুলোতে কথিত অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে বলেন, এই ঘটনায় কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র অধীনে ওই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, সেবাশ্রয় শিবিরগুলোকে ঘিরে […]
কলকাতা : পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শনিবার রাজ্য বিধানসভায় ভারতের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি/ক্যাগ)-এর রিপোর্ট পেশ করেন। সভা পরিচালনা ও বক্তব্য রাখার সময় অর্থমন্ত্রী বলেন, বিগত কয়েক বছর ধরে অজ্ঞাত কারণে পূর্ববর্তী সরকারের (মমতা বন্দ্যোপাধ্যায়ের) আমলে সিএজির রিপোর্টগুলো বিধানসভার টেবিলে উপস্থাপন করা হয়নি, যা একটি মারাত্মক “সাংবিধানিক ব্যর্থতা” বা ত্রুটি ছিল। বিধানসভায় রিপোর্ট পেশ […]
নয়াদিল্লি : ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই আনন্দে উল্লসিত সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আর এই পদত্যাগই প্রমাণ করে, আপনারা যদি ভীত না হন এবং এই সরকারের কাছে মাথা নত […]
নয়াদিল্লি : পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে ব্যাপক চাপের মুখে শনিবার পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি লেখেন — যন্তর মন্তর-সহ দেশজুড়ে চলা পরিস্থিতির সুযোগ যেন দেশবিরোধী শক্তি না নেয়, দেশ যেন ঐক্যবদ্ধ থাকে ও শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তাই […]
পাটনা : নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত ছড়িয়ে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের সময় পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালীন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী […]









