Author Archives: News Desk

নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পাটনায়, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ

পাটনা : নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত ছড়িয়ে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের সময় পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালীন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী […]

ধর্মতলায় ছাত্র বিক্ষোভ, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

কলকাতা : ধর্মতলায় শুক্রবার ছাত্র বিক্ষোভে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনও। তার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্যাহত হয় জনজীবন। তবে বিক্ষোভের কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করল কলকাতা পুলিশ। এর পরেই অজ্ঞাতপরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। উল্লেখ্য, নিট কাণ্ডের জেরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। আক্রান্ত […]

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কঠোর পদক্ষেপের বার্তা

কলকাতা : কলকাতায় মিছিলে অশান্তি নিয়ে কঠোর পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “গতকাল যেভাবে সংবাদকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তাতে প্রকৃত ঘটনা জানা জরুরি ছিল। আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে কয়েকজন আহত সংবাদকর্মীর সঙ্গে দেখা করেছি। এসএফআই ও অন্যান্য সংগঠনের […]

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বন্ধ ১৮টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে শনিবারও বন্ধ রাখা হয়েছে অনেকগুলি মেট্রো স্টেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, সেগুলি হল- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়খাম্বা […]

ইতিহাসের পাতায় ২৫ জুলাই

১. ভারতের রাষ্ট্রপতিদের শপথ গ্রহণের ঐতিহাসিক ঐতিহ্য ১৯৭৭ থেকে বর্তমান (ভারতের রাষ্ট্রপতি শপথ গ্রহণ দিবস): ভারতীয় গণতন্ত্রে ২৫ জুলাই তারিখটি এক অনন্য ঐতিহ্যের প্রতীক। ১৯৭৭ সালের ২৫ জুলাই ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নীলম সঞ্জীব রেড্ডি শপথ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত ভারতের সকল রাষ্ট্রপতি (যেমন: এ. পি. জে. আব্দুল কালাম, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ […]

পঞ্জিকা : ২৫ জুলাই, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় একাদশী তিথি (দুপুর ১১:৩০ মিনিট পর্যন্ত), তারপর দ্বাদশী তিথি শুরু। নক্ষত্র: মূলা নক্ষত্র (সকাল ১০:৫০ মিনিট পর্যন্ত), তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র শুরু। যোগ: ব্রহ্ম যোগ (সকাল ০৬:৪৫ মিনিট পর্যন্ত), তারপর ইন্দ্র যোগ শুরু। করণ: […]

শনিবার (২৫ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল শনিবার শনিদেবের কৃপায় আটকে থাকা কোনো জটিল কাজ সম্পন্ন হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক যোগাযোগ শুভ। বৃষ (Taurus): পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। স্বাস্থ্যের যত্ন নিন। মিথুন (Gemini): কাজের সূত্রে যোগাযোগের পরিধি বাড়বে। […]

অভিষেকের বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় আরও একটি এফআইআর, যুক্ত একাধিক জামিন অযোগ্য ধারা

কলকাতা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। সমাজসেবী রাজীব সরকার এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র আটটি ধারায় পুলিশ মামলা রুজু করেছে, যার মধ্যে চারটি জামিন অযোগ্য ধারা রয়েছে। অভিযোগকারীর দাবি, আমতলা স্থিত পার্টি কার্যালয়ে বুলডোজার […]

অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপের প্রস্তুতি, ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প নিয়ে বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পকে কেন্দ্র করে ওঠা বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার শনিবার বিধানসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শুক্রবার বিধানসভায় ঘোষণা করেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার এই পুরো বিষয়টি নিয়ে বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন। বিধানসভার অধিবেশন চলাকালীন শঙ্কর […]

এসএসসি-র সমস্ত মামলা থেকে সরানো হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, নতুন আইনজীবী নিয়োগ কমিশনের

কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত সমস্ত মামলা থেকে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তিনি কমিশনের পক্ষে আদালতে আর কোনো সওয়াল করবেন না। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদউত্তীর্ণ প্যানেল সম্পর্কিত একটি মামলার শুনানি চলাকালীন আইনজীবী পরিবর্তনের বিষয়টি সামনে আসে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এসএসসি-র সমস্ত […]