নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বন্ধ ১৮টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে শনিবারও বন্ধ রাখা হয়েছে অনেকগুলি মেট্রো স্টেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, সেগুলি হল- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়খাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ ও মান্ডি হাউস।

এছাড়াও কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান ও নয়াদিল্লি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে মেট্রো পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =