Category Archives: রাজ্য

পুনর্নির্বাচনে ভোট শান্তিতেই, ৯টা পর্যন্ত ভোটের হার ১৬ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনা : পুনর্নির্বাচনে ভোট শান্তিতেই চলছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমে। শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় গড়ে ভোটের হার ১৬ শতাংশ। মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে […]

গণনার আগে কড়া নজরদারি, স্ট্রংরুম ঘিরে ২০০ মিটারে ১৬৩ ধারা জারি কলকাতায়

কলকাতা : ভোট মিটতেই গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল প্রশাসন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর যেখানে ব্যালট পেপার ও ব্যবহৃত ইভিএম স্ট্রংরুমে সংরক্ষিত রয়েছে, সেই সব কেন্দ্রকে ঘিরে কলকাতা পুলিশ এলাকায় জারি করা হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারা। কলকাতা পুলিশের কমিশনার তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অজয় নন্দ ৩০ […]

শনিবার হবে ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ

কলকাতা : নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জেলার দুই বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথে ফের ভোট হবে। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণের […]

ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, রাজ্যজুড়ে মোতায়েন ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা : ভোটগ্রহণ পর্ব শেষ হতেই সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এখনও মোতায়েন থাকবে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি […]

বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে, মুখ খুললেন মমতা

কলকাতা : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। এ রাজ্যে তৃণমূল ২২৬টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত, জানিয়েছেন মমতা। ভিডিও বার্তায় তিনি রাজ্যের মানুষের উদ্দেশে বলেছেন, ‘‘এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও […]

বিরোধী দলের ভোট ভাগ হয়ে গেছে, প্রতিক্রিয়া অধীরের

বহরমপুর : বুথফেরত সমীক্ষা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, বিরোধী দলের ভোট ভাগ হয়ে গেছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার বলেন, “বিরোধী দলগুলো বেশি ভোট পেয়েছে। সরকার বিরোধী ঢেউ ছিল, কিন্তু বিরোধী দলের ভোট ভাগ হয়ে গেছে। সব ভোট কোনও একটি বিরোধী দলের দিকে যায়নি। বিরোধী […]

পারদ-পতন কলকাতায়, বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে

কলকাতা : বুধের পর বৃহস্পতিবারও মুখভার আকাশের। কলকাতা-সহ আশপাশের জেলায় মাঝেমধ্যে রোদের দেখা মিললেও, অস্বস্তি তেমন নেই। পূর্বাভাস মতো ইতিমধ্যেই কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে, একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা […]

পশ্চিমবঙ্গে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গড়ার দাবি নিতিন নবীনের

মির্জাপুর : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। একই সঙ্গে তিনি রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। বুধবার সকালে মির্জাপুরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন নিতিন নবীন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে এবং এই দিনে রাজ্যের মানুষের সক্রিয় […]