Category Archives: রাজ্য

হাওড়ায় ‘জিরো টলারেন্স’ বার্তা শুভেন্দুর, রাজনৈতিক নিয়োগে ফাঁকিবাজ কর্মীদের কড়া হুঁশিয়ারি

হাওড়া : হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে রাজনৈতিক নিয়োগে কর্মবিমুখদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নতুন কালেকটারেট ভবনে আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আট ঘণ্টা তো দূরের কথা, আট মিনিটও দায়িত্ব পালন করেন না। দৃষ্টিভঙ্গি বদলান।”মুখ্যমন্ত্রী জানান, হাওড়া পৌরনিগমে মোট ১৭০০ কর্মীর মধ্যে প্রায় ৫০০ জন রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। অভিযোগ, তাঁদের […]

গ্রেফতারির আশঙ্কা, আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী

কলকাতা : গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার দু’জনেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি জয়মাল্য সেনগুপ্ত তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, দিনকয়েক আগে অদিতি ও দেবরাজের বিরুদ্ধে […]

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, কলকাতা থেকে জাফর রিয়াজকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা : পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা নিবাসী জাফর রিয়াজ ওরফে রিজভিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার এনআইএ তাকে গ্রেফতার করলেও বৃহস্পতিবার এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ব্যক্তি ভারতের নিরাপত্তা সংক্রান্ত একাধিক অত্যন্ত গোপনীয় তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল। ভারত-বিরোধী এক জঙ্গি ষড়যন্ত্র […]

ফলতায় চলছে পুনর্নির্বাচন, দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে

ফলতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট বুথে বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। এদিন সকাল থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সম্পূর্ণ নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন […]

বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মঙ্গল কামনায় প্রার্থনা

হাওড়া : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে যান। তাঁর সফর ঘিরে এদিন মঠ চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সঙ্গে ছিল ভক্তদের ব্যাপক ভিড়ও।মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো দেন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি স্বামী […]

বাঁকুড়ায় তৃণমূল নেতাদের মদতে বাড়িতে দেহব্যবসার অভিযোগ, লালবাজার বাইপাসে গণবিক্ষোভ এলাকাবাসীর

বাঁকুড়া : বাঁকুড়া শহরের লালবাজার বাইপাস এলাকায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের মদতে একটি বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে বেআইনি দেহব্যবসা চালানোর অভিযোগ উঠল। এই অনৈতিক কারবার বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে লাঠি-সোটা হাতে নিয়ে সংশ্লিষ্ট বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন উত্তেজিত এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় […]

ফলতায় শুরু ভোটগ্রহণ, বুথে ভোটারদের লম্বা লাইন

দক্ষিণ ২৪ পরগনা : বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই বুথে বুথে উৎসাহী ভোটারদের লাইন দেখা যায়। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। পুনর্নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমও প্রস্তুত। এদিকে, ফলতায় নির্বাচন চলছে অথচ, শুনশান […]

কলকাতার সরকারি হাসপাতালের সুরক্ষায় নতুন নির্দেশিকা জারি

কলকাতা : কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের পক্ষ থেকে একটি বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতাল চত্বরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হাসপাতালে মোতায়েন পুলিশকর্মীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত […]

শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে তৃণমূলের ১৪ বিধায়ককে আমন্ত্রণ, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সৌজন্যের রাজনীতি ঘিরে জোর চর্চা

কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে উত্তরবঙ্গের আট জেলার তৃণমূল কংগ্রেসের ১৪ জন বিধায়ককে বুধবার শিলিগুড়িতে আয়োজিত প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই পদক্ষেপকে রাজনৈতিক সৌজন্য এবং গণতান্ত্রিক ঐতিহ্যের এক তাৎপর্যপূর্ণ উদাহরণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী কার্যালয়ের এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের আটটি জেলায় তৃণমূল […]

১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া, তৃণমূল জেলা সভাপতির মেয়ের

মালদা : প্রায় ১৬ লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে মালদার রতুয়া এলাকায় একটি বেসরকারি স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ বন্টন দফতর। স্কুলটি জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসীর মেয়ে রেজিনা খাতুনের নামে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।বিদ্যুৎ বন্টন কোম্পানি সূত্রে জানা […]